চ্যাটজিপিটি তে এড চলে এসেছে বাংলাদেশেও, এবার কি হবে?

চ্যাটজিপিটি তে এড চলে এসেছে বাংলাদেশেও, এবার কি হবে?

২১ অক্টোবর থেকে বাংলাদেশেও চ্যাটজিপিটি এড চালু। ফ্রি ইউজারদের জন্য এর মানে কি, ভরসা কতটুকু, আর মার্কেটারদের জন্য সুযোগ কোথায়।

এতো দামী একটা জিনিস এতোদিন ফ্রি তে দিচ্ছিলো, কেউ কি একবারও ভাবেন নি বিল টা কে দিবে? উত্তর চলে এসেছে। আপনি দিবেন, এড দেখে।

গত ২১ অক্টোবর ওপেনএআই চ্যাটজিপিটি এড আরো ২৬ টা দেশে চালু করেছে। আর এই লিস্টে বাংলাদেশও আছে। এখন সব মিলিয়ে ৮৯ টা দেশে চ্যাটজিপিটি তে এড চলছে। মানে, এটা আর আমেরিকার খবর না, আমাদের ঘরের খবর।

সত্যি বলতে, আমি অবাক হই নি। ফেসবুক, ইউটিউব, গুগল, সবাই এই রাস্তা দিয়েই হেটেছে। আগে ফ্রি তে ইউজার গোছাও, তারপর এড বসাও। আজকের ব্লগে দেখবো চ্যাটজিপিটি এড আসলে কি, কিভাবে এখানে আসলো, ওপেনএআই কি কি প্রমিজ করছে, আর আমরা যারা ইউজার আর যারা মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করি, তাদের জন্য এর মানে কি।

চ্যাটজিপিটি এড জিনিসটা কি?

সহজ কথায় বললে, আপনি চ্যাটজিপিটি কে কিছু জিজ্ঞেস করলেন, উত্তর আসলো, আর উত্তরের নিচে আলাদা করে একটা স্পন্সরড বক্স আসলো। ধরুন, আপনি সাপ্তাহের বাজারের লিস্ট বানাচ্ছেন, নিচে একটা গ্রোসারি ডেলিভারি সার্ভিসের এড চলে আসতে পারে। ল্যাপটপ নিয়ে প্রশ্ন করলেন, নিচে কোন ব্র্যান্ডের অফার।

কয়েকটা গুরুত্বপুর্ন জিনিস জেনে রাখুনঃ

  • শুধু ফ্রি আর Go প্ল্যানেঃ এড দেখবেন শুধু ফ্রি আর সস্তা Go প্ল্যানের ইউজাররা। Plus, Pro, Business আর Enterprise ইউজারদের কোন এড দেখাবে না।
  • উত্তরের নিচে, আলাদা করেঃ এড উত্তরের ভেতরে মিশিয়ে দেয়া হবে না, নিচে আলাদা করে লেবেল দিয়ে দেখাবে। অন্তত ওপেনএআই তাই বলছে।
  • রিলেভেন্ট এডসঃ কোন এড আসবে, সেটা নির্ভর করবে আপনি কি নিয়ে কথা বলছেন তার উপর। মানে, এটা টিভির এড না, এটা টার্গেটেড এড।
  • ছবির পাশেও এডঃ অক্টোবর থেকে আমেরিকায় নতুন একটা টেস্ট শুরু হচ্ছে, চ্যাটজিপিটি দিয়ে ছবি বানালে ছবির পাশে ভিজ্যুয়াল এড দেখাবে। আমাদের এখানে কবে আসবে, এখনও জানা যায় নি।

কিভাবে এখানে আসলোঃ

পুরো গল্প টা এক বছরও না।

  • জানুয়ারি ২০২৬ঃ ওপেনএআই ঘোষনা দিলো, আমেরিকায় ফ্রি ইউজারদের উপর এড টেস্ট করবে।
  • ফেব্রুয়ারি-মার্চঃ আমেরিকায় এড দেখানো শুরু।
  • আগস্টঃ মেক্সিকো, ব্রাজিল, ইউরোপ, তারপর ২৯ আগস্ট ইন্ডিয়া। এই মাসেই চ্যাটজিপিটি এড থেকে ওপেনএআই এর ইঙ্কাম ১ বিলিয়ন ডলার ছুয়েছে।
  • সেপ্টেম্বরঃ সাউথইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান সহ আরো কয়েকটা দেশ।
  • ২১ অক্টোবরঃ বাংলাদেশ সহ আরো ২৬ টা দেশ। ওপেনএআই বলছে এখন পর্যন্ত ১ লাখের বেশী এডভার্টাইজার চ্যাটজিপিটি তে এড চালিয়েছে।

স্পিড টা খেয়াল করেন। জানুয়ারিতে টেস্ট, অক্টোবরে ৮৯ টা দেশ। কেউ ব্রেক চাপে নি।

স্যাম অল্টম্যান নিজেই কি বলেছিলেন?

এখানে একটা মজার ব্যাপার আছে। ২০২৪ সালে ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, এড তাদের জন্য "লাস্ট রিসোর্ট", মানে একদম শেষ উপায়। উনি এটাও বলেছিলেন, এআই আর এড একসাথে হওয়াটা উনার কাছে "ইউনিকলি আনসেটলিং", মানে অদ্ভুত রকমের অস্বস্তিকর।

দুই বছর পরে সেই লাস্ট রিসোর্টই এখন মেইন রিসোর্ট। হাহা।

তবে আমি উনাকে খুব বেশী দোষ দিবো না। এআই চালাতে যে খরচ, সেটা চিন্তা করলে মাথা ঘুরে যায়। ওপেনএআই আগামী কয়েক বছরে এআই ইনফ্রাস্ট্রাকচারের পেছনে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার খরচের কমিটমেন্ট করে বসে আছে। আর চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজার প্রায় ১২০ কোটি, যার বেশীরভাগই এক টাকাও দেন না। ঠেলায় পরলে বাঘও নাকি ঘাস খায়।

ওপেনএআই এর প্রমিজ গুলাঃ

এড চালু করার সময় ওপেনএআই বেশ কিছু প্রমিজ করেছে। লিস্ট টা এরকমঃ

  • এড উত্তরকে প্রভাবিত করবে নাঃ কেউ টাকা দিলেও চ্যাটজিপিটি এর উত্তর বদলাবে না।
  • আপনার চ্যাট এডভার্টাইজাররা পাবে নাঃ কি কথা বলছেন, সেটা কোম্পানির কাছে যাবে না, আর ইউজারের ডাটা বিক্রি করা হবে না।
  • সেনসিটিভ টপিকে এড নাঃ হেলথ, মেন্টাল হেলথ আর রাজনীতি নিয়ে কথা বললে সেখানে এড দেখাবে না।
  • ১৮ বছরের নিচে এড নাঃ যাদের বয়স ১৮ এর কম বা সিস্টেম যাদের মাইনর মনে করে, তাদের এড দেখাবে না।
  • কন্ট্রোল আপনার হাতেঃ এড পার্সোনালাইজেশন বন্ধ করা যাবে, এডের জন্য জমানো ডাটা মুছে ফেলা যাবে।

কাগজে-কলমে সব শুনতে ভালো। এবার আসল প্রশ্নে আসি।

ভরসা কতটুকু করবো?

এখন বলতে পারেন, ভাই, এড তো উত্তরের নিচে, উত্তর তো আর বদলাচ্ছে না, সমস্যা কোথায়? সমস্যা টা এখনকার না, সামনের।

গুগলের কথা মনে করেন। শুরুর দিকে সার্চ রেজাল্টে এড ছিলো একপাশে, ছোট্ট করে। আজকে কোন একটা প্রোডাক্ট সার্চ দিলে প্রথম স্ক্রিন জুড়েই স্পন্সরড। কেউ রাতারাতি এটা করে নি, একটু একটু করে হয়েছে। কারন যে ব্যবসা এডের টাকায় চলে, সেখানে প্রতি কোয়ার্টারে এডের জায়গা একটু হলেও বাড়ে।

চ্যাটজিপিটির ক্ষেত্রে ব্যাপারটা আরো সূক্ষ্ম। গুগল আপনাকে দশটা লিংক দেয়, বেছে নেয়ার কাজ টা আপনার। চ্যাটজিপিটি আপনাকে একটা উত্তর দেয়, আর আমরা সেটা প্রায় চোখ বন্ধ করে বিশ্বাস করি। ধরুন, আপনার এক বন্ধু সব কিছুতে আপনাকে সাজেশন দেয়। এখন শুনলেন সে কিছু দোকান থেকে কমিশন খায়। সে যতোই বলুক "আমার সাজেশন বদলায় নি", মনের ভেতর একটা খচখচ থেকেই যায়, তো নাকি?

আরেকটা জিনিস খেয়াল করার মতো। এড দেখাতে হলে চ্যাটজিপিটি কে বুঝতে হবে আপনি কি নিয়ে কথা বলছেন। আপনার চ্যাট এডভার্টাইজাররা দেখবে না, এটা ঠিক। কিন্তু চ্যাট দেখেই তো ঠিক হচ্ছে কোন এড আসবে। মানে আপনার কথা বার্তাই এখন এড টার্গেটিং এর কাঁচামাল। এটাকে খারাপ বলছি না, জাস্ট বলছি ব্যাপারটা জেনে রাখা ভালো।

আমি বলছি না যে চ্যাটজিপিটি এখন থেকে মিথ্যা বলবে বা টাকা খেয়ে উত্তর দিবে। আমি এটাই বলতে চাচ্ছি যে, এখন থেকে উত্তর পড়ার সময় মাথাটা একটু খোলা রাখতে হবে। বিশেষ করে যখন সে কোন প্রোডাক্ট বা সার্ভিস সাজেস্ট করছে।

ইউজার হিসেবে আমরা কি করতে পারিঃ

আমি সাজেস্ট করবো কয়েকটা সিম্পল কাজঃ

  • সেটিংস টা একবার ঘুরে আসুনঃ এড পার্সোনালাইজেশন অফ করে দিন, চাইলে এডের ডাটা ক্লিয়ার করে দিন। দুই মিনিটের কাজ।
  • কেনাকাটার সাজেশন যাচাই করুনঃ চ্যাটজিপিটি কোন ফোন, ল্যাপটপ বা সার্ভিস সাজেস্ট করলে অন্তত আরেক যায়গা থেকে মিলিয়ে দেখুন। এটা আগেও করা উচিৎ ছিলো, এখন আরো বেশী।
  • স্পন্সরড আর উত্তর আলাদা করে দেখুনঃ নিচের বক্স টা এড, উপরের টা উত্তর। শুনতে সহজ, কিন্তু তাড়াহুড়ায় অনেকেই গুলিয়ে ফেলবেন।
  • প্রফেশনাল কাজে পেইড প্ল্যান কিনুনঃ যারা প্রতিদিন কাজের জন্য চ্যাটজিপিটি ইউজ করেন, তাদের জন্য Plus এ গেলে এড থেকে মুক্তি। তবে হ্যা, আমাদের দেশে ডলারে পেমেন্ট আর কার্ডের লিমিট এখনো একটা প্যারা।

মার্কেটার আর ফ্রিল্যান্সারদের জন্য সুযোগঃ

এবার আসি অন্য দিকে। প্রতিটা নতুন এড প্ল্যাটফর্ম মানে নতুন একটা স্কিল আর নতুন একটা মার্কেট।

ফেসবুক এডের শুরুর দিকের কথা মনে করেন। যারা তখন শিখেছিলো, তারা বছরের পর বছর ভালো ক্লায়েন্ট পেয়েছে। চ্যাটজিপিটি এড এখন ঠিক ওই শুরুর জায়গায় আছে। বাংলাদেশ থেকে এখন এড চালানো যাবে, আর বেশীরভাগ এজেন্সি আর ফ্রিল্যান্সার এখনো এটা নিয়ে ভাবা শুরুও করে নি।

  • Ads Manager দিয়ে সেলফ-সার্ভঃ ওপেনএআই এর নিজস্ব Ads Manager আছে, পার্টনার এজেন্সি ছাড়াও নিজে এড চালানো যায়। আমেরিকায় মিনিমাম ডেইলি বাজেট ২৫ ডলার থেকে শুরু, আমাদের এখানে কতো হবে সেটা এখনো পরিস্কার না।
  • কথা বুঝে এড, কিওয়ার্ড না শুধুঃ এখানে এড দেখায় মানুষের কথোপকথন বুঝে। মানে পুরানো কিওয়ার্ড খেলা দিয়ে হবে না, প্রোডাক্ট কোন সমস্যার সমাধান করে, সেটা পরিস্কার করে বলতে পারতে হবে।
  • "ক্রিয়েটিভ এনহান্সমেন্ট" নিয়ে সাবধানঃ অক্টোবরের শেষ থেকে ওপেনএআই এর এআই নিজে নিজে এডের হেডলাইন বদলাবে, অনুবাদ করবে, ছবি রিসাইজ করবে, এমনকি ল্যান্ডিং পেজও বদলাতে পারে। আর এটা ডিফল্ট অন। আপনি অনুমতি না দিলেও, প্রিভিউ না দেখলেও চলবে। ক্লায়েন্টের এড চালালে Ads Manager এর সেটিংস এ গিয়ে এটা চেক করুন, প্রতিটা ক্যাম্পেইন আলাদা করে।
  • ল্যান্ডিং পেজ আপডেট রাখুনঃ এআই যেহেতু ল্যান্ডিং পেজ থেকে লেখা বানায়, পুরানো দাম বা শেষ হয়ে যাওয়া অফার পেজে থাকলে সেটাই এডে চলে আসতে পারে। তখন বাঁশ খাবেন আপনি, এআই না।

সো, যারা ডিজিটাল মার্কেটিং করেন, আমার পরামর্শ হলো এখনই একটা ছোট বাজেটে টেস্ট শুরু করে দিন। ক্লায়েন্ট জিজ্ঞেস করার আগেই যেন উত্তর রেডি থাকে। স্কিল ইজ দ্য কিং।

উপসংহারঃ

ফ্রি লাঞ্চ বলে কিছু নাই, এটা আমরা সবাই জানতাম। চ্যাটজিপিটি এতোদিন সেই নিয়মের একটা ব্যতিক্রম মনে হচ্ছিলো, এখন আর না। এড চলে এসেছে, আর আমাদের দেশেও।

এটা ভালো না খারাপ, সেটা নির্ভর করবে ওপেনএআই তার প্রমিজ কতদিন ধরে রাখতে পারে তার উপর। শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু, ইউজার হিসেবে একটু সচেতন থাকলে সমস্যা নাই, আর মার্কেটার হিসেবে এটা নতুন একটা দরজা।

যা রটে, তা একটু হলেও ঘটে। সেই দুই বছর আগের "লাস্ট রিসোর্ট" আজকে আপনার ফোনের স্ক্রিনে।

ভুল-ভ্রান্তি নিজগুনে ক্ষমা করবেন। শুভকামনা রইলো।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    এআই এর সব পোস্ট

    ২ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেলো, তবুও SaaS টিকে আছে কিভাবে?

    ৭ মিনিট

    ফেব্রুয়ারিতে এআই এজেন্টের ভয়ে সফটওয়্যার কোম্পানিগুলো থেকে ২ ট্রিলিয়ন ডলার হাওয়া, অক্টোবরে আবার সর্বোচ্চে। SaaS মরছে না, মরছে পার সিট মডেল।

    ২ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেলো, তবুও SaaS টিকে আছে কিভাবে?

    ১০ সেন্টে ১০ লাখ টোকেনঃ ক্লড হাইকু ৫.৫ কি ছোট ডেভেলপারদের খেলা বদলে দিবে?

    ৭ মিনিট

    এনথ্রপিক এর নতুন হাইকু ৫.৫ এর দাম আগের চেয়ে ৯০% কম। কিন্তু টোকেনাইজার আর কিছু ব্রেকিং চেঞ্জ না বুঝে মাইগ্রেট করলে বাঁশ খেতে পারেন।

    ১০ সেন্টে ১০ লাখ টোকেনঃ ক্লড হাইকু ৫.৫ কি ছোট ডেভেলপারদের খেলা বদলে দিবে?

    ওপেনএআই কেনো নিজের মডেল বাতিল করলোঃ জিপিটি-৬.১ অ্যাস্ট্রা আর এআই এর মিথ্যা বলা

    ৮ মিনিট

    টেস্টে মিথ্যা রিপোর্ট আর পারমিশন ছাড়া কাজ করায় ওপেনএআই জিপিটি-৬.১ অ্যাস্ট্রা লঞ্চ বাতিল করেছে। এর মানে কি, আর ডেভেলপার হিসেবে আমাদের শিক্ষা কি।

    ওপেনএআই কেনো নিজের মডেল বাতিল করলোঃ জিপিটি-৬.১ অ্যাস্ট্রা আর এআই এর মিথ্যা বলা

    ট্যাগ