ফেসবুক কিভাবে আমাদের ভিজিট করা ওয়েবসাইটের হদিস পায়?

ফেসবুক কিভাবে আমাদের ভিজিট করা ওয়েবসাইটের হদিস পায়?

একটা জিনিস নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অনেককে দেখছি যে, ফেসবুকের অ্যাড টারগেটিং নিয়ে প্রশ্ন করছেন। মানে, আপনি অ্যামাজনে একটা ল্যাপটপ দেখে আসলেন, ফেসবুকে ঢুকে সেম প্রোডাক্টের অ্যাড দেখলেন। ব্যাপারটা ভয়ের, তাহলে কি আপনি কোন কোন ওয়েবসাইটে কি কি করছেন তা সব ফেসবুক জেনে যাচ্ছে?

আসল ব্যাপারটা হল, ফেসবুক ডাটা টা পায় এডভারটাইজারের কাছ থেকে। এডভারটাইজার তার সাইটে ফেসবুকের ট্র্যাকিং সিস্টেম ইন্সটল করে, যাকে বলে ফেবুক পিক্সেল। এখন যদি আপনি অই ওয়েবসাইটে ভিজিট করেন, ট্র্যাকারটা আপনার ভিজিট করা ওয়েব পেজ বা প্রোডাক্টটা মনে রাখবে। সিস্টেমটা যেহেতু ফেসবুকের, সেহেতু ফেসবুক সহজেই আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। কারন আপনি ফেসবুকে লগিন করে আছেন।

এডভারটাইজার অলরেডি সেই প্রোডাক্ট এর বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে রেখেছে এবং রি-টারগেটিং ডাটা ফলো করতে বলে দিয়েছে। ফেসবুক কিন্তু আপনাকে ভালো করে চিনে গেছে যে, আপনি অই প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহী এবং প্রোডাক্ট পেজেও গিয়েছিলেন। তাই, ফেসবুক আপনাকে অই প্রোডাক্টটার কথা মনে করিয়ে দিতে সেটার বিজ্ঞাপন আপনার সামনে হাজির করবে। ব্যাপারটা এমন যে, খালি দেখবেন কিন্তু কিনবেন না তা হতে দিবো না।

গুগলও সেম সিস্টেম ফলো করে। এখানে ডাটা চুরির কোন প্রসঙ্গ আসছে না। আপনার ডাটা নিয়ে এত প্রশ্ন থাকলে প্রাইভেট মোডে ব্রাউজ করুন। আমার বাড়িতে আপনি এসেছেন, আপনাকে আমি আপ্যায়ন ও করতে পারি আবার কাপড় খুলে রেখেও দিতে পারি। তাছাড়া, আমার বাড়ির গেটে আমি লিখেই দিয়েছি যে, আমার বাড়িতে ঢুকলে আমি কাপড় খুলে রেখে দিবো (কুকি পলিসি)। এখন বাড়িতে ঢুকা না ঢুকা আপনার বিষয়।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    প্রোগ্রামিং এর সব পোস্ট

    ফ্রন্ট-এন্ড ডেভেলপার রোডম্যাপ: কি শিখবেন এবং কিভাবে শিখবেন?

    ৮ মিনিট

    ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের একটি অত্যন্ত সৃজনশীল এবং আকর্ষণীয় পার্ট। ফ্রন্ট-এন্ড ডেভেলপাররা সাধারণত ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস (UI) তৈরি…

    ফ্রন্ট-এন্ড ডেভেলপার রোডম্যাপ: কি শিখবেন এবং কিভাবে শিখবেন?

    জাভাস্ক্রিপ্ট: মডার্ন ইন্টারনেট এবং ওয়েব ডেভেলপমেন্টের বিপ্লব

    ৩ মিনিট

    জাভাস্ক্রিপ্ট (JavaScript) হলো একটি স্ক্রিপ্টিং ভাষা যা ওয়েব ডেভেলপমেন্ট এবং মর্ডান ইন্টারনেটকে সম্পূর্ণ নতুন এক স্তরে নিয়ে গেছে। ১৯৯৫ সালে ব্রেন্ডান আইক…

    জাভাস্ক্রিপ্ট: মডার্ন ইন্টারনেট এবং ওয়েব ডেভেলপমেন্টের বিপ্লব

    ফ্লাটার কি? মোবাইল এপ ডেভেলপমেন্টে ফ্লাটার কেন জনপ্রিয়?

    ৩ মিনিট

    ফ্লাটার গুগলের বিল্ড করা একটি ইউআই টূলকিট যা ক্রস প্লাটফর্ম মোবাইল এপ ডেভেলপমেন্টে অনেক জনপ্রিয়। সিঙ্গেল কোডবেজ থেকে এন্ড্রয়েড এবং আইওএস সহ সকল ম্যাজর ডিভাইস…

    ফ্লাটার কি? মোবাইল এপ ডেভেলপমেন্টে ফ্লাটার কেন জনপ্রিয়?

    ট্যাগ