এআই সবার চাকরি খাচ্ছে, এবার এআই এর বাপের চাকরি ই গেলো

এআই সবার চাকরি খাচ্ছে, এবার এআই এর বাপের চাকরি ই গেলো

জেনসেন হুয়াং আর এনভিডিয়ার সিইও না। ৩৩ বছর ধরে যে লোক কোম্পানি চালিয়েছেন, তিনি হঠাৎ নাই হয়ে গেলে এনভিডিয়া আর এআই দুনিয়ার কি হবে?

কালো লেদার জ্যাকেট, স্টেজে দাড়িয়ে হাতে একটা চিপ নিয়ে "দ্য ফিউচার ইজ হিয়ার" টাইপ কথা। গত তিন বছরে এআই এর যতো বড় ইভেন্ট দেখেছেন, তার বেশীর ভাগেই এই দৃশ্য ছিলো। জেনসেন হুয়াং মানেই এনভিডিয়া, এনভিডিয়া মানেই জেনসেন হুয়াং।

সেই জেনসেন হুয়াং আর এনভিডিয়ার সিইও না।

১২ নভেম্বর এনভিডিয়া অফিসিয়ালি জানিয়েছে, জেনসেন হুয়াং সিইও, প্রেসিডেন্ট এবং বোর্ড মেম্বার, তিনটা পদ থেকেই রিজাইন করেছেন। ইফেক্টিভ ইমিডিয়েটলি। কোন ফেয়ারওয়েল নাই, কোন ট্রানজিশন প্ল্যান নাই। আজ আছেন, কাল নাই।

আজকের ব্লগে এটা নিয়েই কথা বলবো। কি হলো, কেনো এটা এতো বড় খবর, আর এআই দুনিয়ার জন্য এর মানে কি।

কি হয়েছে আসলে?

ঘটনার শুরু একটা পার্সোনাল স্ক্যান্ডাল দিয়ে। জেনসেন নিজেই পাবলিকলি স্বীকার করেছেন যে তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। এর পর পরই রিপোর্ট আসে যে বিষয়টার সাথে একটা ফরেন ইন্টেলিজেন্স এংগেল জড়িত থাকতে পারে। এনভিডিয়ার বোর্ড তদন্ত শুরু করে। বোর্ড বলেছে, ন্যাশনাল সিকিউরিটি বা কোম্পানির কোন সিক্রেট লিক হয়েছে, এমন কোন প্রমান তারা পায় নি। তদন্ত এখনো চলছে।

এর কয়েকদিন পরেই রিজাইন।

অফিসিয়াল স্টেটমেন্টে রিজাইনের কোন কারন বলা হয় নি। আমি এখানে গসিপ নিয়ে কথা বলবো না। কার পার্সোনাল লাইফে কি হয়েছে, সেটা আমার ব্লগের টপিক না। আমার টপিক হলো, ৩৩ বছর ধরে যে লোক একটা কোম্পানি চালিয়েছেন, তিনি হঠাৎ নাই হয়ে গেলে কি হয়।

মার্কেট প্যানিকড

খবর আসার পর এনভিডিয়ার শেয়ার এক দিনে সর্বোচ্চ ১৪% পর্যন্ত পরে গিয়েছিলো। দিন শেষে কিছুটা রিকভার করে, ৪% এর বেশী লস নিয়ে ক্লোজ হয়।

একটা মজার জিনিস খেয়াল করেন। একই দিনে এএমডি আর ব্রডকম এর শেয়ার প্রায় ৫% বেড়েছে। মানে, ইনভেস্টররা ভাবছে, এনভিডিয়ার দুর্বল সময়ে কম্পিটিটরদের সুযোগ আসতে পারে।

আর গত বছরের জুন থেকে এনভিডিয়া ছিলো দুনিয়ার সবচেয়ে দামী কোম্পানি। এই মাসের শুরুতে এপল আবার এক নাম্বারে চলে গেছে, আর এই ধাক্কায় এনভিডিয়া মাইক্রোসফটেরও নিচে নেমে গেছে।

জেনসেন কেনো এতো গুরুত্বপুর্ন?

অনেকেই হয়তো ভাবছেন, একজন সিইও গেলে আরেকজন আসবে। এপলে স্টিভ জবস গেছেন, টিম কুক এসেছেন, এপল তো ঠিকই চলছে। তো নাকি?

সমস্যা হলো, এনভিডিয়া একটা নরমাল কোম্পানির মতো করে সাজানো না।

  • ওয়ান ম্যান শোঃ জেনসেন ১৯৯৩ সালে এনভিডিয়া শুরু করেছেন, সেই থেকে সিইও। ৩৩ বছর। এই কোম্পানির প্রতিটা বড় ডিসিশন তার হাত দিয়ে গেছে।
  • নো সিওওঃ এনভিডিয়ার কোন চিফ অপারেটিং অফিসার নাই। জেনসেনের ডিরেক্ট রিপোর্ট ছিলো প্রায় ৬০ জন। ৬০ জন! নরমাল কোম্পানিতে সিইও এর আন্ডারে ৮-১০ জন থাকে।
  • নো ক্লিয়ার সাকসেসরঃ কে পরের সিইও হবে, এটা নিয়ে কোন প্ল্যান পাবলিক ছিলো না। এখন বোর্ড ভেতরে বাইরে দুই যায়গাতেই খুজছে।

সহজ কথায় বললে, জেনসেন ছিলেন এনভিডিয়ার সিপিইউ। সব প্রসেস তার মধ্যে দিয়েই যেতো। এখন হঠাৎ সিপিইউ খুলে নেওয়া হয়েছে, মাদারবোর্ড পরে আছে। হাহা।

এপলের সাথে তুলনাটাও খাটে না। স্টিভ জবস অসুস্থ ছিলেন, এপল বছরের পর বছর ধরে টিম কুককে রেডি করেছে। এখানে কোন প্রস্তুতি নাই।

এখন কে চালাবে?

আপাতত ইন্টেরিম সিইও হয়েছেন কোলেট ক্রেস (Colette Kress)। তিনি এনভিডিয়ার সিএফও, আর সিএফও এর দায়িত্বও তার কাছেই থাকছে। মানে একজন মানুষ একসাথে কোম্পানি চালাবেন, আবার টাকার হিসাবও রাখবেন।

কোলেট ক্রেস কে নিয়ে আমার কোন অভিযোগ নাই। ওয়াল স্ট্রিট তাকে চেনে, ভরসা করে। কিন্তু সিএফও আর ভিশনারি সিইও এক জিনিস না। জেনসেন স্টেজে উঠে বলতেন "নেক্সট দশ বছরে দুনিয়া এরকম হবে", আর মানুষ সেটা বিশ্বাস করে বিলিয়ন ডলার ঢালতো। ওই জিনিস স্প্রেডশিট দিয়ে রিপ্লেস করা যায় না।

তাছাড়া টাইমিং ও খারাপ। এনভিডিয়ার আর্নিংস রিপোর্ট সামনেই। নতুন কোন সিইও ছাড়াই সেই রিপোর্ট দিতে হবে।

এআই দুনিয়ার জন্য এর মানে কি?

এটাই আসল প্রশ্ন।

কয়েকদিন আগেই লিখেছিলাম, এক দিনে Nasdaq 100 থেকে ২.৩ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। সবার মুখে প্রশ্ন ছিলো, এআই বাবল কি ফুটে গেলো? সেটা নিয়ে বিস্তারিত পড়তে পারেন এখানেঃ এআই বাবল কি ফুটে গেলো?

এখন সেই বাবলের সবচেয়ে বড় পিলারটাই নড়ে গেলো।

পুরো এআই ইন্ডাস্ট্রি দাড়িয়ে আছে এনভিডিয়ার চিপের উপর। ওপেনএআই, গুগল, মেটা, এমাজন, সবাই এনভিডিয়ার জিপিইউ কেনার জন্য লাইনে দাড়িয়ে থাকে। আর এনভিডিয়া এতোদিন শুধু চিপ বিক্রি করে নি, পুরো মার্কেট কে সাপোর্ট করেছে। বিভিন্ন এআই স্টার্টআপে ইনভেস্ট করেছে, বড় বড় ডিল করেছে। হাগিং ফেস কেনার ডিলটাও এর মধ্যে আছে, যেটা নিয়ে আগে লিখেছিলামঃ এনভিডিয়া কিনে নিচ্ছে হাগিং ফেস

এই সব ডিলের পেছনে মানুষটা ছিলেন জেনসেন। এখন এআই কোম্পানিগুলো আর ধরে নিতে পারবে না যে এনভিডিয়া আগের মতো একই শর্তে পাশে থাকবে।

তবে হ্যা, একটা জিনিস মাথায় রাখা দরকার। চিপ তো আর জেনসেন নিজের হাতে বানাতেন না। এনভিডিয়ার ইঞ্জিনিয়ার, রোডম্যাপ, প্রোডাক্ট, সব আগের মতোই আছে। কালকে থেকে জিপিইউ বানানো বন্ধ হয়ে যাচ্ছে না। কোম্পানি তার রাস্তায় কিছুদিন চলবে। প্রশ্নটা হলো, স্টিয়ারিং কার হাতে থাকবে, আর সে কোন দিকে নিয়ে যাবে।

আমাদের জন্য শিক্ষা

আমি ছোটখাটো অ্যাপ আর প্রোডাক্ট বানাই। এনভিডিয়ার সাথে আমার কোন তুলনা হয় না। কিন্তু এই ঘটনা থেকে একটা জিনিস শেখার আছে।

যে বিজনেস পুরোপুরি একজন মানুষের উপর দাড়িয়ে থাকে, সেটা যতো বড়ই হোক, রিস্কি। আপনার এজেন্সি, আপনার স্টার্টআপ, আপনার ফ্রিল্যান্সিং টিম, সব কিছু যদি শুধু আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি একদিন না থাকলে সব থেমে যাবে। প্রসেস লিখে রাখেন, মানুষ তৈরি করেন, সব কিছু নিজের ঘাড়ে নিয়ে বসে থাকবেন না।

৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিও এই ভুল করেছে। আমাদের তো করার প্রশ্নই আসে না।

উপসংহারঃ

এনভিডিয়া শেষ, এমনটা বলার কোন কারন নাই। কোম্পানির প্রোডাক্ট আছে, টাকা আছে, মার্কেট আছে। কিন্তু এআই রেসের সবচেয়ে বড় চেহারাটা আর নাই। নতুন সিইও কে হবেন, তিনি জেনসেনের মতো করে ইন্ডাস্ট্রি কে টেনে নিতে পারবেন কিনা, সেটা এখনও জানা যায় নি।

শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু, লেদার জ্যাকেট ছাড়া এনভিডিয়া কে দেখতে একটু অন্যরকমই লাগবে।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    এআই এর সব পোস্ট

    এআই বাবল কি ফুটে গেলো? এক দিনে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার

    ৪ মিনিট

    এক দিনে Nasdaq 100 থেকে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার, বেশীর ভাগই এআই কোম্পানি। এআই বাবল কি ফুটে গেলো, আর আমাদের মতো ডেভেলপার, ফ্রিল্যান্সারদের এতে কি আসে যায়?

    এআই বাবল কি ফুটে গেলো? এক দিনে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার

    কাস্টমার কেয়ারে হোল্ডে বসে থাকার দিন শেষ? Grok এখন কল ও করে

    ৩ মিনিট

    Grok Bot এখন আপনার হয়ে কাস্টমার কেয়ারে ফোন করবে, হোল্ডে বসে থাকবে। কিন্তু এআই যা প্রমিস করবে, তার দায় আপনার। আর বাংলাদেশের কল সেন্টার কি রেডি?

    কাস্টমার কেয়ারে হোল্ডে বসে থাকার দিন শেষ? Grok এখন কল ও করে

    ক্লডকে গালি দিলে এবার ক্লড কল ই কেটে দিবে

    ৩ মিনিট

    ১২ নভেম্বর থেকে ক্লডকে টানা আর অকারনে গালাগালি করলে ক্লড নিজেই চ্যাট শেষ করে দিবে। কি চলবে, কি চলবে না, আর ভাইব কোডারদের জন্য কিছু টিপস।

    ক্লডকে গালি দিলে এবার ক্লড কল ই কেটে দিবে

    ট্যাগ