১৬৭ বছর ধরে মানুষ যেটা পারে নি, ক্লড সেটা পেরেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না

১৬৭ বছর ধরে মানুষ যেটা পারে নি, ক্লড সেটা পেরেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না

১৬৭ বছর পুরনো রীম্যান হাইপোথিসিসের প্রুফ এসেছে ক্লডের হাত ধরে। কম্পিউটার বলছে প্রুফ ঠিক, কিন্তু মানুষ বুঝতে পারছে না কেনো ঠিক। সহজ ভাষায় পুরো ঘটনা।

১৮৫৯ সাল। বাংলাদেশে তখনো রেলগাড়ি ই আসে নি। ওই সময় জার্মানির এক গণিতবিদ, বার্নহার্ড রীম্যান, একটা প্রশ্ন রেখে গেলেন। তার পর থেকে দুনিয়ার সবচেয়ে বড় বড় ব্রেইন এই প্রশ্নের পেছনে লেগে ছিলো। কেউ পারে নি। ১৬৭ বছর।

২০ নভেম্বর, ২০২৬। এন্থ্রপিকের একজন ম্যাথমেটিশিয়ান লেভেন্ট আলপোগে (Levent Alpöge) জানালেন, ক্লডের সাথে কাজ করে তিনি এই প্রশ্নের প্রুফ পেয়ে গেছেন।

এবং মজার ব্যাপার হলো, প্রুফটা সম্ভবত ঠিক। কিন্তু কোন মানুষ সেটা পুরোপুরি বুঝতে পারছে না। আলপোগে নিজেও না।

আজকের ব্লগে এটা নিয়েই কথা বলবো। রীম্যান হাইপোথিসিস জিনিসটা কি, কি হয়েছে, আর এটা কেনো এতো বড় ঘটনা।

রীম্যান হাইপোথিসিস কি?

ভয় পাবেন না, অংকের ক্লাস নিবো না। হাহা।

প্রাইম নাম্বার মনে আছে? যে সংখ্যাকে ১ আর সে নিজে ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। ২, ৩, ৫, ৭, ১১, ১৩...

এই প্রাইম নাম্বারগুলো দেখতে একদম এলোমেলো। কোথায় পরের প্রাইম আসবে, কোন প্যাটার্ন নাই মনে হয়। রীম্যান বললেন, প্যাটার্ন আছে। আর সেই প্যাটার্নের চাবি লুকিয়ে আছে একটা ফাংশনের ভেতরে, যেটাকে বলে জেটা ফাংশন। তিনি একটা গেস করলেন যে এই ফাংশনের ইম্পর্ট্যান্ট সব "জিরো" একটা নির্দিষ্ট সোজা লাইনের উপর থাকে।

সহজ কথায় বললে, রীম্যান বলেছিলেন "আমার মনে হয় প্রাইম নাম্বার এই নিয়মে চলে, কিন্তু প্রমান করতে পারছি না"। এরপর ১৬৭ বছর কেউ প্রমান করতে পারে নি।

এটা এতোটাই কঠিন যে ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট এটা সলভ করার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষনা করে রেখেছে। দুনিয়ার সাতটা সবচেয়ে কঠিন অংকের একটা।

কি হয়েছে আসলে?

আলপোগে তার ওয়েবসাইটে একটা চার পেজের নোট আর একগাদা কোড পাবলিশ করেছেন। দাবি করেছেন, শুধু রীম্যান হাইপোথিসিস না, এর আরো বড় ভার্সন, জেনারেলাইজড রীম্যান হাইপোথিসিস ও প্রমান হয়ে গেছে।

এখানে একটা টুইস্ট আছে। প্রুফটা কোন সাধারন পেপারে লেখা না। এটা লেখা হয়েছে লিন (Lean) নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে।

যারা লিন সম্পর্কে জানেন না তাদের জন্য, লিন হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে অংকের প্রুফ কোড হিসেবে লেখা হয়। তারপর কম্পিউটার লাইন বাই লাইন চেক করে দেখে, কোথাও কোন ভুল আছে কিনা। একটা স্টেপও যদি ভুল হয়, কোড কম্পাইল হবে না।

ডেভেলপার হিসেবে ব্যাপারটা আমার কাছে খুব মজার লেগেছে। আমরা কোড লিখি, কম্পাইলার এরর দেয়। এখানে অংক লেখা হয়েছে, আর কম্পাইলার বলছে "নো এরর"।

প্রুফটা কতো বড়?

এখানেই আসল মজা।

  • ১,৭৫,১৮৭ টা ফাইলঃ পুরো প্রুফ এতোগুলো লিন ফাইলে লেখা।
  • প্রায় ৬১ জিবিঃ এক্সপোর্ট করা প্রুফের সাইজ। একটা অংকের প্রুফ, ৬১ জিবি!
  • ২.৫ লাখ পেজের বেশীঃ মানুষের পড়ার মতো করে লিখলে নাকি এতো পেজ লাগবে।

ধরেন, আপনি দিনে ১০০ পেজ পড়েন। কোন ছুটি ছাড়া। তাহলে পুরোটা পড়তে লাগবে প্রায় সাত বছর। আর সেটা শুধু পড়া, বোঝা না।

চেক করলো কে?

দাবি করা আর প্রমান করা এক জিনিস না। তাই দুনিয়ার ম্যাথমেটিশিয়ানরা সাথে সাথে কাজে নেমে পরেছেন।

এমআইটির প্রফেসর এন্ড্রু সাদারল্যান্ড নিজে পুরো কোড আবার কম্পাইল করেছেন। কোন এরর আসে নি। তিনি বলেছেন, এখানে কোন গোলমাল থাকার সম্ভাবনা প্রায় শুন্য।

এরপর আরেকটা চেক হয়েছে। কোড এর ভেতরে যে থিওরেম প্রুফ করা হয়েছে, সেটা আসলেই রীম্যান হাইপোথিসিস কিনা, নাকি অন্য কিছু। দুইটা আলাদা টুল দিয়ে মিলিয়ে দেখা হয়েছে। মিলেছে।

এরপর সায়েন্টিফিক আমেরিকান এর মতো ম্যাগাজিন হেডলাইন দিয়েছে, প্রুফটা প্রায় নিশ্চিতভাবেই সত্যি।

তাহলে সমস্যা কোথায়?

সমস্যা হলো, কম্পিউটার বলছে প্রুফ ঠিক আছে। কিন্তু প্রুফটা কেনো কাজ করে, সেটা কোন মানুষ জানে না।

আলপোগে নিজেই বলেছেন, এই প্রুফে যে ম্যাথ ব্যবহার করা হয়েছে, তার বড় একটা অংশ তিনি নিজেও মাস্টার করেন নি।

ধরেন, পরীক্ষার খাতায় আপনি অংকের উত্তর ঠিক লিখেছেন। স্যার মিলিয়ে দেখলেন, উত্তর ঠিক। কিন্তু আপনি কিভাবে করলেন, ক্লাসের কেউ বুঝতে পারছে না। আপনি নিজেও না। নাম্বার কি পাবেন?

ম্যাথের দুনিয়ায় এটা অনেক বড় প্রশ্ন। ম্যাথমেটিশিয়ানরা শুধু "উত্তর ঠিক" জানতে চান না। তারা জানতে চান "কেনো ঠিক"। কারন ওই "কেনো" থেকেই নতুন ম্যাথ জন্ম নেয়। টেরেন্স টাও এর মতো বড় গণিতবিদরা আগেই এই চিন্তার কথা বলেছেন। এমন ব্ল্যাক বক্স প্রুফ, যেটা বলে দেয় কোনটা সত্যি, কিন্তু বুঝিয়ে দেয় না কেনো।

একজন গবেষক তো বলেই ফেলেছেন, এটা একটা "বিজার এপিস্টেমিক জোন"। মানে, আমরা এমন একটা যায়গায় চলে এসেছি যেখানে অংক সত্যি, কিন্তু মানুষ সেটা ভেরিফাই করতে পারছে না।

১০ লাখ ডলার কি ক্লড পাবে?

শিউর না। আর এতো তাড়াতাড়ি তো না ই।

ক্লে ইনস্টিটিউটের নিয়ম হলো, প্রুফ একটা ভালো জার্নালে পাবলিশ হতে হবে, তারপর দুই বছর অপেক্ষা, আর ম্যাথমেটিক্স কমিউনিটি কে মেনে নিতে হবে। তাই ২০২৮ এর শেষের আগে কোন পুরস্কার পাওয়ার সুযোগ নাই।

আর পুরস্কার কে নিবে, এটাও এক মজার প্রশ্ন। আলপোগে না ক্লড? ক্লড তো ব্যাংক একাউন্ট খুলতে পারবে না। হাহা।

আমাদের কি আসে যায়?

এখন বলতে পারেন, ভাই, প্রাইম নাম্বার দিয়ে আমি কি করবো?

একটা জিনিস ক্লিয়ার করি। অনেকেই ভাবছেন, প্রাইম নাম্বারের রহস্য সলভ হয়ে গেলো, তাহলে ইন্টারনেটের এনক্রিপশন, ব্যাংকের সিকিউরিটি সব ভেঙ্গে পরবে। না। রীম্যান হাইপোথিসিস প্রমান হলে কালকেই কেউ আপনার বিকাশ একাউন্ট হ্যাক করতে পারবে না। এটা প্রাইম নাম্বার সম্পর্কে একটা বড় সত্যি কথা নিশ্চিত করে, কিন্তু বড় সংখ্যা ভাঙ্গার কোন শর্টকাট দেয় না।

আমাদের জন্য আসল খবরটা অন্য যায়গায়।

এক বছর আগেও আমরা এআই কে বলতাম, "ইমেইল লিখে দাও", "কোড এর বাগ খুজে দাও"। আজ সেই এআই এমন একটা প্রবলেমে হাত দিয়েছে যেটা ১৬৭ বছর মানুষ পারে নি। আর কাজটা হয়েছে একজন এক্সপার্ট মানুষ আর এআই মিলে। একা এআই না, একা মানুষ ও না।

এটাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা। এআই আপনাকে রিপ্লেস করবে কিনা, সেই ভয়ে বসে না থেকে এআই এর সাথে কাজ করতে শিখেন। আলপোগে নিজে ম্যাথ না জানলে ক্লড কে দিয়ে এটা করাতে পারতেন না।

উপসংহারঃ

প্রুফটা এখনও ম্যাথমেটিক্স কমিউনিটির ফাইনাল এপ্রুভাল পায় নি। মানুষের রিভিউ বাকি আছে, আর সেটা হতে সময় লাগবে। শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাচ্ছে না।

কিন্তু একটা জিনিস নিশ্চিত। ১৮৫৯ সালে রীম্যান যখন প্রশ্নটা লিখেছিলেন, তিনি কল্পনাও করেন নি যে এর উত্তর দিবে একটা মেশিন, আর সেই উত্তর চেক করবে আরেকটা মেশিন।

মানুষের কাজ এখন একটাই। বসে বসে বোঝার চেস্টা করা।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    এআই এর সব পোস্ট

    এআই সবার চাকরি খাচ্ছে, এবার এআই এর বাপের চাকরি ই গেলো

    ৫ মিনিট

    জেনসেন হুয়াং আর এনভিডিয়ার সিইও না। ৩৩ বছর ধরে যে লোক কোম্পানি চালিয়েছেন, তিনি হঠাৎ নাই হয়ে গেলে এনভিডিয়া আর এআই দুনিয়ার কি হবে?

    এআই সবার চাকরি খাচ্ছে, এবার এআই এর বাপের চাকরি ই গেলো

    এআই বাবল কি ফুটে গেলো? এক দিনে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার

    ৪ মিনিট

    এক দিনে Nasdaq 100 থেকে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার, বেশীর ভাগই এআই কোম্পানি। এআই বাবল কি ফুটে গেলো, আর আমাদের মতো ডেভেলপার, ফ্রিল্যান্সারদের এতে কি আসে যায়?

    এআই বাবল কি ফুটে গেলো? এক দিনে উধাও ২.৩ ট্রিলিয়ন ডলার

    কাস্টমার কেয়ারে হোল্ডে বসে থাকার দিন শেষ? Grok এখন কল ও করে

    ৩ মিনিট

    Grok Bot এখন আপনার হয়ে কাস্টমার কেয়ারে ফোন করবে, হোল্ডে বসে থাকবে। কিন্তু এআই যা প্রমিস করবে, তার দায় আপনার। আর বাংলাদেশের কল সেন্টার কি রেডি?

    কাস্টমার কেয়ারে হোল্ডে বসে থাকার দিন শেষ? Grok এখন কল ও করে

    ট্যাগ