মাইক্রোসফটও ৬০ হাজার মানুষকে বললো "চলে যান", আপনার প্ল্যান বি কি?

মাইক্রোসফটও ৬০ হাজার মানুষকে বললো "চলে যান", আপনার প্ল্যান বি কি?

মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে বাইআউট অফার দিয়েছে। বড় কোম্পানিতেও চাকরি আর নিরাপদ না, তাহলে আপনার প্ল্যান বি কি হওয়া উচিৎ?

ধরুন, একদিন সকালে অফিসের মেইল খুলে দেখলেন, কোম্পানি বলছে, "চাইলে নিজে থেকে চলে যেতে পারেন, কিছু টাকা দিয়ে দিবো।" কেমন লাগবে? গত ২৬ অক্টোবর মাইক্রোসফটের প্রায় ৬০ হাজার কর্মী ঠিক এই মেইল টাই পেয়েছেন।

৬০ হাজার মানে মাইক্রোসফটের পুরো ওয়ার্কফোর্সের প্রায় চার ভাগের এক ভাগ। আর এই লিস্টে আমেরিকা, ইউকে, কানাডার সাথে ইন্ডিয়াও আছে। মানে, আমাদের পাশের দেশের হাজার হাজার ডেভেলপার আর ইঞ্জিনিয়ার এখন একটা বড় সিদ্ধান্তের সামনে দাড়িয়ে।

আজকের ব্লগে দেখবো মাইক্রোসফট আসলে কি অফার করেছে, কেনো করছে, আর আমরা যারা চাকরি করি, ফ্রিল্যান্সিং করি বা ক্যারিয়ার শুরু করবো, তাদের জন্য এর মানে কি। আর সবশেষে আসল প্রশ্ন, আপনার প্ল্যান বি কি?

বাইআউট জিনিসটা কি?

সহজ কথায় বললে, বাইআউট হলো কোম্পানির পক্ষ থেকে একটা অফার, "আপনি নিজে থেকে চাকরি ছেড়ে দিন, বিনিময়ে আমরা কিছু টাকা আর সুবিধা দিবো।" লে-অফে কোম্পানি আপনাকে বের করে দেয়, আর বাইআউটে সিদ্ধান্ত টা আপনার হাতে। অন্তত কাগজে-কলমে।

মাইক্রোসফটের অফার টা এরকমঃ

  • কারা পাচ্ছেঃ আমেরিকা, ইউকে, কানাডা আর ইন্ডিয়ার কিছু কর্মী, ভিপি লেভেল পর্যন্ত। প্রতিটা ডিপার্টমেন্টের হেড ঠিক করেছেন কে অফার পাবে।
  • কারা পাচ্ছে নাঃ সেলস টিম, মার্কেটিং এর মতো কিছু কর্পোরেট টিম, আর কিছু ইঞ্জিনিয়ারিং টিম।
  • প্যাকেজে কি আছেঃ মোটামুটি নরমাল সেভারেন্সের মতো। চাকরির বয়স অনুযায়ী কিছু সময়ের বেসিক বেতন, স্টক, হেলথ কেয়ার, আর নতুন চাকরি খুজতে ক্যারিয়ার সাপোর্ট।
  • এটা প্রথমবার নাঃ এই বছরেই কয়েক মাস আগে মাইক্রোসফট পুরানো কর্মীদের আর্লি রিটায়ারমেন্ট অফার দিয়েছিলো। যারা অফার পেয়েছিলো, তাদের প্রায় ৩০% সেটা নিয়েছে।

মাইক্রোসফট কেনো এমন করছে?

মাইক্রোসফটের মেমোতে বলা হয়েছে, এটা কর্মীদের জন্য একটা "চয়েস", সাপোর্ট সহ এখনই নতুন কিছুতে যাওয়ার সুযোগ। আর কোম্পানির জন্য, বদলাতে থাকা প্রয়োজনের সাথে টিম সাজানোর আরেকটা উপায়।

আর এআই এর কথা জিজ্ঞেস করলে মাইক্রোসফটের উত্তর, এই বাইআউটের পেছনে এআই নাই।

এখন বলতে পারেন, তাহলে তো ঠিকই আছে, সমস্যা কোথায়? ভাই, একটু পেছনে তাকান। মাইক্রোসফট গত কয়েক বছর ধরে প্রতি বছরই কর্মী কমাচ্ছে। আর একই সময়ে এআই এর ডাটা সেন্টার আর চিপের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। টাকা তো এক যায়গা থেকেই আসে। একদিকে খরচ বাড়লে, অন্যদিকে কোথাও না কোথাও কমাতেই হয়।

সো, এআই সরাসরি কারো চাকরি খায় নি, এটা হয়তো সত্যি। কিন্তু এআই এর বিল টা কারা দিচ্ছে, সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না।

বড় কোম্পানি মানেই নিরাপদ চাকরি?

আমাদের দেশে একটা কমন ধারনা আছে, বড় কোম্পানিতে ঢুকতে পারলেই লাইফ সেট। গুগল, মাইক্রোসফট, এমাজনে চাকরি মানে আর কোন চিন্তা নাই।

আমি বলছি না যে বড় কোম্পানিতে চাকরি খারাপ। শেখার জন্য, সিভি এর জন্য, টাকার জন্য, ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আমি এটাই বলতে চাচ্ছি যে, বড় কোম্পানি মানেই নিরাপদ, এই হিসাব টা এখন আর মিলে না।

কোম্পানির কাছে আপনি একটা নাম্বার। কোয়ার্টারের শেষে যখন স্প্রেডশিটে খরচ কমানোর হিসাব হয়, তখন আপনার পাঁচ বছরের লয়ালটি কোন কলামে থাকে না। এটা নিয়ে কস্ট পাওয়ার কিছু নাই, এটাই বিজনেস। আমাদের কাজ হলো ব্যাপারটা আগেই বুঝে প্রস্তুত থাকা।

২০১৮ সালে আমি নিজেও একটা রিমোট জব হারিয়েছিলাম। তাই এই ধরনের খবর পড়লে আমার কাছে শুধু খবর মনে হয় না।

আপনার প্ল্যান বি কি?

এবার আসল কথায় আসি। যদি কাল সকালে আপনার মেইলেও এমন একটা অফার আসে, বা অফার ছাড়াই চাকরি টা চলে যায়, আপনি কি করবেন?

আমি নিজেও ফুলটাইম চাকরি করি। পাশাপাশি নিজের এপ বানাই, ক্লায়েন্টের কাজ করি। কারন আমি চাই, চাকরি চলে গেলেও যেন আমার পুরো দুনিয়া থেমে না যায়। আমার কাছে প্ল্যান বি মানে এই কয়েকটা জিনিসঃ

  • একটা সাইড ইঙ্কামঃ সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, ছোট একটা প্রোডাক্ট, কন্টেন্ট, যেকোন কিছু। শুরুতে মাসে ১০০ ডলার আসলেও সমস্যা নাই। আসল কথা হলো, চাকরির বাইরে আরেকটা দরজা খোলা রাখা।
  • ইমার্জেন্সি ফান্ডঃ অন্তত কয়েক মাসের খরচ আলাদা করে রাখুন। চাকরি চলে গেলে প্যানিক করে প্রথম যে অফার আসে সেটাই নিয়ে ফেলা থেকে এই টাকা আপনাকে বাচাবে।
  • স্কিল আপডেট রাখুনঃ কোম্পানির ইন্টারনাল টুল আর প্রসেস চাকরির সাথেই চলে যায়। যে স্কিল বাজারে বিক্রি হয়, সেটা আপনার সাথে থাকে। আর এখন এই লিস্টের সবার উপরে এআই দিয়ে কাজ করা।
  • নিজের নাম টা তৈরি করুনঃ লিংকডইন, গিটহাব, ব্লগ, পোর্টফোলিও। আজকে অফিসের বাইরে কেউ আপনাকে চিনে না মানে, কাল চাকরি খুজতে গেলে আপনি একদম শুন্য থেকে শুরু করবেন।
  • নেটওয়ার্ক টা জীবিত রাখুনঃ অনেক চাকরি জব পোর্টালে আসার আগেই পরিচিত কারো মাধ্যমে হয়ে যায়। পুরানো কলিগ, ক্লায়েন্ট, কমিউনিটির সাথে যোগাযোগ রাখুন।

আর হ্যা, দুই নৌকায় পা দেয়ার কথা বলছি না। চাকরি টা মন দিয়েই করুন। শুধু ঘরের চাবি একটার বেশী রাখুন।

আমাদের জন্য এর মানে কি?

ইন্ডিয়া এই লিস্টে আছে, মানে সাউথ এশিয়ার টেক ইন্ডাস্ট্রিও এখন আর এই ঢেউয়ের বাইরে না। আমাদের দেশের অনেক ডেভেলপার বিদেশী কোম্পানির রিমোট চাকরি বা আউটসোর্সিং এর কাজ করেন। বড় কোম্পানি যখন খরচ কমায়, তার ধাক্কা টা এজেন্সি, কন্ট্রাক্টর আর রিমোট টিমের উপরও আসে। অনেক সময় সবার আগে।

তবে একটা ভালো দিকও আছে। কোম্পানি যখন ফুলটাইম লোক কমায়, অনেক সময় সেই কাজ টা ফ্রিল্যান্সার বা ছোট এজেন্সির কাছে যায়। যারা স্কিলড, কমিউনিকেশনে ভালো, আর সময়মতো ডেলিভারি দেন, তাদের জন্য এটা সুযোগ। এক যায়গায় দরজা বন্ধ হলে, আরেক যায়গায় খোলে।

উপসংহারঃ

মাইক্রোসফটের বাইআউট কোন ভূমিকম্প না, এটা একটা সতর্ক সংকেত। পৃথিবীর অন্যতম বড় আর ধনী কোম্পানি যদি চার ভাগের এক ভাগ কর্মীকে বলে "চাইলে চলে যান", তাহলে বাকি কোম্পানি গুলা কি ভাবছে, সেটা অনুমান করা কঠিন না।

চাকরি করবেন, অবশ্যই করবেন। কিন্তু চাকরি টাকেই নিজের পুরো পরিচয় বানাবেন না। আপনার স্কিল, আপনার নাম, আপনার সাইড প্রজেক্ট, এগুলো কোন কোম্পানি বাইআউট করতে পারবে না।

সামনে কি হবে, শতভাগ নিশ্চয়তা দিয়ে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু, প্ল্যান বি থাকলে অন্তত রাতের ঘুম টা ভালো হবে।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    ব্যবসা এর সব পোস্ট

    চ্যাটজিপিটি তে এড চলে এসেছে বাংলাদেশেও, এবার কি হবে?

    ৭ মিনিট

    ২১ অক্টোবর থেকে বাংলাদেশেও চ্যাটজিপিটি এড চালু। ফ্রি ইউজারদের জন্য এর মানে কি, ভরসা কতটুকু, আর মার্কেটারদের জন্য সুযোগ কোথায়।

    চ্যাটজিপিটি তে এড চলে এসেছে বাংলাদেশেও, এবার কি হবে?

    ২ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেলো, তবুও SaaS টিকে আছে কিভাবে?

    ৭ মিনিট

    ফেব্রুয়ারিতে এআই এজেন্টের ভয়ে সফটওয়্যার কোম্পানিগুলো থেকে ২ ট্রিলিয়ন ডলার হাওয়া, অক্টোবরে আবার সর্বোচ্চে। SaaS মরছে না, মরছে পার সিট মডেল।

    ২ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেলো, তবুও SaaS টিকে আছে কিভাবে?

    স্ট্রাইপ কেনো OpenRouter কিনলো, আর বাংলাদেশী ডেভেলপারদের জন্য এর মানে কি?

    ৭ মিনিট

    স্ট্রাইপ OpenRouter কিনে নিলো। OpenRouter আসলে কি, পেমেন্ট আর মডেল রাউটিং কেনো এক হলো, আর বাংলাদেশী ডেভেলপারদের লাভ-ক্ষতি কোথায়।

    স্ট্রাইপ কেনো OpenRouter কিনলো, আর বাংলাদেশী ডেভেলপারদের জন্য এর মানে কি?

    ট্যাগ