
ডেনো (Deno) এর দিন শেষ? পুরো টিম চলে গেলো Cloudflare এ
Deno এর পুরো টিম Cloudflare এ চলে গেলো, রানটাইমের অফিশিয়াল ডেভেলপমেন্ট শেষ হবে এক বছর পর। Deno কেনো হারলো, আর এখন কি করবেন?
২০১৮ সালে Ryan Dahl একটা টক দিয়েছিলেন, "10 Things I Regret About Node.js"। যে মানুষ Node.js বানিয়েছেন, তিনি নিজেই স্টেজে দাঁড়িয়ে বললেন Node এ কি কি ভুল আছে। আর সেই ভুল শুধরাতে বানালেন Deno।
আট বছর পর, ৯ অক্টোবর ২০২৬, সেই Ryan Dahl ঘোষণা দিলেন, Deno এর পুরো টিম Cloudflare এ জয়েন করছে।
আর Deno রানটাইম? আর এক বছর বাগ ফিক্স আর সিকিউরিটি আপডেট, তারপর অফিশিয়াল ডেভেলপমেন্ট শেষ।
আজকের ব্লগে এটা নিয়েই কথা বলবো।
Deno কি?
যারা Deno চিনেন না তাদের জন্য, Deno হলো Node.js এর মতোই একটা জাভাস্ক্রিপ্ট রানটাইম। মানে ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট চালানোর যায়গা। কিন্তু Node এর কিছু পুরনো সমস্যা ঠিক করার জন্য এটা বানানো হয়েছিলো।
- টাইপস্ক্রিপ্ট বিল্ট ইনঃ কোন সেটাপ ছাড়াই .ts ফাইল চালানো যেতো।
- সিকিউরিটি আগেঃ পারমিশন না দিলে ফাইল, নেটওয়ার্ক কিছুই এক্সেস করতে পারতো না।
- node_modules এর প্যারা নাইঃ অন্তত শুরুতে, URL দিয়ে সরাসরি প্যাকেজ ইমপোর্ট করা যেতো।
শুনতে দারুন, তাই না? কিন্তু টেকনোলজি ভালো হলেই জিতে যায় না।
কি কি বন্ধ হচ্ছে?
- Deno রানটাইমঃ আরো এক বছর প্রতি মাসে বাগ ফিক্স আর সিকিউরিটি রিলিজ আসবে। তারপর টিম আর ডেভেলপ করবে না। ওপেন সোর্স থাকবে, কমিউনিটি চাইলে চালিয়ে নিতে পারবে।
- Deno Deployঃ ছয় মাস চলবে, তারপর বন্ধ। পেইড কাস্টমারদের Cloudflare Workers এ মাইগ্রেট করতে সাহায্য করবে।
- JSRঃ Deno এর প্যাকেজ রেজিস্ট্রি টা চালু থাকবে, শুধু Cloudflare এর ইনফ্রাস্ট্রাকচারে চলে যাবে।
Deno কেনো হারলো?
আমার কাছে মনে হয়, Deno হেরেছে একটা কারনে। Node.js নিজেকে বদলে ফেলেছে।
Deno যেসব ফিচার নিয়ে এসেছিলো, Node সেগুলো একটা একটা করে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। fetch, বিল্ট ইন টেস্ট রানার, পারমিশন মডেল, এমনকি টাইপস্ক্রিপ্ট ফাইল সরাসরি চালানোর সাপোর্টও। অন্যদিকে Deno নিজেও পরে npm প্যাকেজ সাপোর্ট যোগ করেছে, কারন npm ছাড়া জাভাস্ক্রিপ্টের দুনিয়ায় টিকে থাকা ইম্পসিবল।
এক সময় এসে প্রশ্ন টা দাঁড়ালো, Node তো এখন সবই পারে, তাহলে আলাদা করে Deno কেনো?
তার উপর Bun এসে স্পিডের গল্প টা নিয়ে গেলো। মাঝখানে Deno পরে গেলো দুই নৌকায় পা দেওয়া অবস্থায়।
পাড়ার একটাই দোকান হলে মানুষ ঝামেলা সহ্য করেও সেখানেই যায়। Node হলো সেই পাড়ার দোকান। আর পুরো পাড়ার মালামাল, মানে npm এর লাখ লাখ প্যাকেজ, সব ওই দোকানেই।
এখন কি করবেন?
- Deno দিয়ে প্রজেক্ট চালাচ্ছেনঃ ঘাবড়ানোর কিছু নাই, এক বছর সময় আছে। ধীরে ধীরে Node এ মাইগ্রেশনের প্ল্যান করুন।
- Deno Deploy ইউজ করছেনঃ এখানে তাড়া আছে। ছয় মাসের মধ্যে Cloudflare Workers বা অন্য কোথাও সরাতে হবে।
- Supabase বা Netlify Edge Functions ইউজ করছেনঃ এগুলো Deno এর উপর চলে। তাদের অফিশিয়াল গাইডলাইনের জন্য চোখ রাখুন।
- নতুন শিখছেনঃ কোন কনফিউশন নাই। Node.js শিখুন। আর সবসময় LTS ভার্সন ইউজ করুন, এখন যেটা v24।
উপসংহারঃ
Deno ফেইল করেছে, এটা বলা ঠিক হবে না। Deno না আসলে Node হয়তো এতো দ্রুত বদলাতো না। কম্পিটিশন না থাকলে কেউ নিজেকে আপডেট করে না।
কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড অফ জাভাস্ক্রিপ্ট, শুধু ভালো টেকনোলজি দিয়ে হয় না, ইকোসিস্টেম লাগে। আর ইকোসিস্টেমের রাজা এখনও Node.js।



এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!