ক্লডকে গালি দিলে এবার ক্লড কল ই কেটে দিবে

ক্লডকে গালি দিলে এবার ক্লড কল ই কেটে দিবে

১২ নভেম্বর থেকে ক্লডকে টানা আর অকারনে গালাগালি করলে ক্লড নিজেই চ্যাট শেষ করে দিবে। কি চলবে, কি চলবে না, আর ভাইব কোডারদের জন্য কিছু টিপস।

রাত ৩ টা। কোড চলছে না। পাঁচবার একই বাগ ফিক্স করতে বলেছেন, পাঁচবারই ক্লড বলেছে "You're absolutely right!" আর ছয় নম্বর বার আরো একটা নতুন বাগ নিয়ে হাজির। মেজাজ তখন সপ্তম আসমানে। কিবোর্ডে যা আসে তাই লিখে দিলেন।

আ কমন সিনারিও, তাই না? ভাইব কোডারদের জীবনে এটা এখন ডেইলি রুটিন।

কিন্তু ১২ নভেম্বর থেকে একটু সাবধান। Anthropic তাদের ইউসেজ পলিসি আপডেট করেছে। নতুন রুল অনুযায়ী, ক্লডের সাথে "sustained and needless abusive or cruel behavior" করা যাবে না। মানে, টানা আর অকারনে গালাগালি বা অত্যাচার করলে ক্লড নিজেই কনভারসেশন শেষ করে দিবে।

সহজ কথায় বললে, ক্লড এবার কল কেটে দিবে।

আসলে কি বলা হয়েছে?

টাইটেল দেখে অনেকে ভাবছেন, ক্লডকে একটু ধমক দিলেই একাউন্ট ব্যান। ব্যাপারটা অতো সিরিয়াস না।

  • রাগ ঝাড়া চলবেঃ কোড কাজ না করলে বিরক্ত হওয়া, পুশব্যাক করা, "এটা ভুল, আবার করো" বলা, এগুলো সব নরমাল। এগুলোর জন্য কেউ আপনাকে কিছু বলবে না।
  • ডার্ক ক্রিয়েটিভ কাজ চলবেঃ গল্প বা স্ক্রিপ্টে ডার্ক থিম থাকলে সমস্যা নাই।
  • টেস্টিং চলবেঃ মডেল টেস্ট বা রিসার্চের জন্য কঠিন প্রম্পট দেওয়াও এই রুলের বাইরে।
  • যেটা চলবে নাঃ কোন কারন ছাড়া, বারবার, টানা নিষ্ঠুর আচরন। জাস্ট মজা নেওয়ার জন্য অত্যাচার।

Anthropic নিজেই বলেছে, এটা শুধু এক্সট্রিম কেসের জন্য। আর মেইন একশন হলো কনভারসেশন শেষ করে দেওয়া, Claude.ai আর Claude Code দুই যায়গাতেই। খুব বাড়াবাড়ি হলে ব্যান হওয়ার সম্ভাবনাও আছে বলে কিছু রিপোর্টে এসেছে।

এআই এর আবার ফিলিংস কিসের?

এখন বলতে পারেন, এটা তো একটা সফটওয়্যার। ক্যালকুলেটরকে গালি দিলে কি ক্যালকুলেটর কস্ট পায়?

প্রশ্ন টা যৌক্তিক। Anthropic নিজেও বলে নি যে ক্লডের ফিলিংস আছে। কিন্তু নাই, এটাও বলে নি। গত বছর থেকেই তারা "মডেল ওয়েলফেয়ার" নিয়ে কাজ করছে, আর তখনই ক্লডকে অ্যাবিউসিভ কনভারসেশন শেষ করার ক্ষমতা দিয়েছিলো। এবার সেটাকে অফিশিয়াল পলিসি বানিয়ে দিলো।

আমার কাছে মনে হয়, ক্লডের ফিলিংস আছে কি নাই, তার চেয়ে বড় প্রশ্ন হলো আমাদের অভ্যাস।

আসল সমস্যা টা আমাদের অভ্যাসে

যে মানুষ সারাদিন এআই কে "গাধা", "অকর্মা" বলে প্রম্পট লেখে, সেই মানুষ কি ক্লায়েন্টের সাথে, জুনিয়র ডেভেলপারের সাথে, বাসার মানুষের সাথে একদম আলাদা আচরন করবে? মেবি। মেবি না।

অভ্যাস জিনিসটা আঠার মতো। যেটা প্রতিদিন করবেন, সেটাই একসময় আপনার স্বভাব হয়ে যাবে।

তাছাড়া একটা প্র্যাকটিক্যাল কথা আছে। গালি দিয়ে কোন বাগ ফিক্স হয় না। "তুই একটা গাধা" লিখে কয়েকটা টোকেন নস্ট করার চেয়ে, ঠান্ডা মাথায় এরর মেসেজ টা পেস্ট করে দিন। আউটপুট এমনিতেই ভালো আসবে।

ভাইব কোডারদের জন্য টিপসঃ

  • এরর পুরোটা দিনঃ "চলে না" না বলে, এরর মেসেজ আর লগ পেস্ট করুন। কি হওয়ার কথা ছিলো আর কি হচ্ছে, সেটা বলুন।
  • লুপে আটকে গেলে নতুন চ্যাটঃ একই বাগ নিয়ে দশবার ঘুরলে কনটেক্সট গ্যানজাম হয়ে গেছে। নতুন চ্যাট খুলে শুরু থেকে বুঝিয়ে বলুন।
  • ছোট ছোট স্টেপে কাজ করুনঃ পুরো অ্যাপ একবারে চাইলে ভ্যাজাল লাগবেই। একটা ফিচার, টেস্ট, তারপর পরের টা।
  • ব্রেক নিনঃ মেজাজ যখন সপ্তম আসমানে, তখন একটা কফি খেয়ে আসুন। ক্লড কোথাও পালাচ্ছে না।

উপসংহারঃ

রাগ ঝাড়েন, সমস্যা নাই। মানুষ আমরা, রাগ হবেই। কিন্তু অকারনে অত্যাচার করবেন না।

আর যদি কোনদিন দেখেন ক্লড আপনার চ্যাট শেষ করে দিয়েছে, তাহলে বুঝে নিবেন, দোষ টা ক্লডের না।

এআই এর ও সেলফ রেসপেক্ট আছে, ভাই।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    এআই এর সব পোস্ট

    চ্যাটজিপিটির সাবস্ক্রিপশনে ফ্রি এপিআই ক্রেডিট, ভাইব কোডারদের জন্য ঈদ নাকি ফাঁদ?

    ৫ মিনিট

    চ্যাটজিপিটি Pro আর Business ইউজাররা এখন মাসে ৫০০ ডলার পর্যন্ত এপিআই ক্রেডিট পাচ্ছেন। ভাইব কোডারদের জন্য এটা ঈদের সালামি নাকি নতুন ফাঁদ?

    চ্যাটজিপিটির সাবস্ক্রিপশনে ফ্রি এপিআই ক্রেডিট, ভাইব কোডারদের জন্য ঈদ নাকি ফাঁদ?

    এআই কোড লিখছে, আপনি কফি খেতে গেলেন, এসে দেখেন ম্যাক ঘুমিয়ে পরেছে?

    ৫ মিনিট

    এআই এজেন্ট কাজ করছে আর ম্যাক ঘুমিয়ে পরছে? ভাইব কোডারদের জন্য ম্যাকের মেনু বার অ্যাপ Staylit, এক ক্লিকে ম্যাক জাগিয়ে রাখুন।

    এআই কোড লিখছে, আপনি কফি খেতে গেলেন, এসে দেখেন ম্যাক ঘুমিয়ে পরেছে?

    মাইক্রোসফটও ৬০ হাজার মানুষকে বললো "চলে যান", আপনার প্ল্যান বি কি?

    ৫ মিনিট

    মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে বাইআউট অফার দিয়েছে। বড় কোম্পানিতেও চাকরি আর নিরাপদ না, তাহলে আপনার প্ল্যান বি কি হওয়া উচিৎ?

    মাইক্রোসফটও ৬০ হাজার মানুষকে বললো "চলে যান", আপনার প্ল্যান বি কি?

    ট্যাগ