কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

ওয়ার্ডপ্রেস প্রত্যেক আপডেটেই কিছু না কিছু নতুন ফিচার এনে থাকে। বেশিরভাগ ফিচারই প্রয়জনিয় হলেও, কিছু কিছু ফিচার কারো জন্যে বিরক্তির কারণও। সেরকমই এক ফিচার হল টুইটার ওপেন সোর্স এর ইমোজির কোর সাপোর্ট। ওয়ার্ডপ্রেস ৪.২, যার কোড নেমঃ Powell তে এই ফিচারটি যোগ করা হয়েছে।

হ্যাঁ, এটা অনেকের জন্যই ভালো। কিন্তু আমরা কয় জনই বা পোস্টের মধ্যে ইমোশন আইকন ব্যবহার করি? দেখা যায় একটি পোষ্টেও ইমো ব্যবহার করলাম না। কিন্তু যেহেতু এটা কোর ফিচার, তাই ওয়ার্ডপ্রেস ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করে বসে আছে। ফলে কি হল? আপনি এটা ব্যবহার করছেন না, কিন্তু, সাইটের লোডিং টাইম বেড়ে গেলো।

এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সবচেয়ে বেশী সমালোচনা হয়েছিলো এটা সোর্স এর জন্য। প্রথমে ইমোজি লোড হতো একটা এক্সট্রানাল সোর্স থেকে, ফলে অনেকেই প্রাইভেসির প্রশ্ন তুলে অভিযোগ করেছিল। পরের আপডেটে ওয়ার্ডপ্রেস ইমোজির কোর ফাইল তৈরি করে, লোকাল সোর্স থেকেই লিঙ্ক করে।

যায় হোক, যারা এই ফিচার টা বন্ধ করতে চাইছেন তাদের জন্য একটা কোড স্নিপেট দিচ্ছি।

PHP
remove_action( 'wp_head', 'print_emoji_detection_script', 7 );
remove_action( 'wp_print_styles', 'print_emoji_styles' );

উপরের কোডটুকু functions.php তে যোগ করে দিন, ব্যস আপনার সাইটের ইমোজি ফিচার বন্ধ হয়ে যাবে। ফলে ওয়ার্ডপ্রেস আর ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করবে না।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    ওয়ার্ডপ্রেস এর সব পোস্ট

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ৪ মিনিট

    কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের জন্য একটা মাল্টি-ইউজার এপ্লিকেশন বানাচ্ছিলাম। এপ্লিকেশনে সম্পুর্নভাবে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এভয়েড করা হয়েছে। যেহেতু…

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    ৩ মিনিট

    ওয়ার্ডপ্রেস প্রতি রিলিজেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। ডেভেলপাররাও প্রতিটা রিলিজের আগে এক্সাইটেড থাকে নতুন ফিচারগুলির জন্য। ওয়ার্ডপ্রেস ৫.০ নিয়ে…

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ২ মিনিট

    স্প্যাম কমেন্ট বন্ধ করার জন্য ইন্টারনেটে এবং ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অনেক প্লাগিন আছে। আপনি সেই প্লাগিনগুলি ব্যবহার করে সহজেই স্প্যাম কমেন্ট বন্ধ করতে…

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ট্যাগ