কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করবেন?

ওয়ার্ডপ্রেস এর একটি দারুন ফিচার হল পোষ্ট রিভিশন। এটির মাধ্যমে আপনি পোষ্ট এডিট করার পরও পূর্বের পোষ্টে ফিরে যেতে পারবেন, অনেকটা “Ctrl+Z” এর মত। অনেকেই মনে করেন যেহেতু এটি একটি পোষ্টের অনেকগুল ভারশন সেভ করে রাখে, সেহেতু এটি সাইট স্লো বা ধীরগতির করে ফেলবে। ওয়ার্ডপ্রেস এর মতো জনপ্রিয় একটা সিএমএস এ এরকম একটা মারাত্মক ভুল কল্পনাও করা যায় না।

কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করবেন?

কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারনা। ওয়ার্ডপ্রেস একটি পোষ্টের অনেকগুলো ভার্শন সেভ করে রাখে ঠিকই কিন্তু সেটা ওয়েবসাইট রেন্ডার করার সময় কোন ইফেক্ট ফেলে না। কুএরিতে শুধুমাত্র আপডেটেড পোষ্টটাই রেন্ডার হয়, ফলে সাইট ধীরগতির হওয়ার কোন সম্ভাবনাই নেই।

তবে হ্যা, এটি ডাটাবেজের আকারে ব্যাপক পরিবর্তন আনে। একটি পোষ্টের অসংখ্য রিভিশন ভার্শন থাকতে পারে এবং আপনার সাইটে হাজার হাজার পোষ্ট থাকতে পারে, সেক্ষেত্রে ডাটাবেজের সাইজ অনেক বেশী হয়ে যাবে। একারনেও অনেকে এটি পছন্দ করেন না।

যাই হোক, আজকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস এর এই ফিচারটি কিভাবে আপনার সাইটে বন্ধ করবেন। এই ফিচারটি বন্ধ করতে আপনার সাইটের wp-config.php ফাইলটি এডিটরে চালু করুন এবং নিচের লাইনটি যোগ করে দিন।

PHP
define('WP_POST_REVISIONS', false );

উপরের লাইনটি যোগ করে ফাইলটি সেভ করুন। এখন আপনার সাইটে এই ফিচারটি বন্ধ হয়ে গেছে। ফিচারটি আবার ফিরিয়ে আনতে wp-config.php ফাইল থেকে লাইনটি মুছে দিন।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    ওয়ার্ডপ্রেস এর সব পোস্ট

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ৪ মিনিট

    কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের জন্য একটা মাল্টি-ইউজার এপ্লিকেশন বানাচ্ছিলাম। এপ্লিকেশনে সম্পুর্নভাবে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এভয়েড করা হয়েছে। যেহেতু…

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    ৩ মিনিট

    ওয়ার্ডপ্রেস প্রতি রিলিজেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। ডেভেলপাররাও প্রতিটা রিলিজের আগে এক্সাইটেড থাকে নতুন ফিচারগুলির জন্য। ওয়ার্ডপ্রেস ৫.০ নিয়ে…

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ২ মিনিট

    স্প্যাম কমেন্ট বন্ধ করার জন্য ইন্টারনেটে এবং ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অনেক প্লাগিন আছে। আপনি সেই প্লাগিনগুলি ব্যবহার করে সহজেই স্প্যাম কমেন্ট বন্ধ করতে…

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ট্যাগ