রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

আজকে রিলিজ হল ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্শন ৪.০ । যদিও আগে এই ভার্শনের বেটা ভার্শন বের হয়েছিল, কিন্তু আজকে রিলিজ হল পাবলিক ভার্শন। যা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত। দারুন কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন এই ভার্শনে। ওয়ার্ডপ্রেসের এই ভার্শনের কোড নেম হলঃ “Benny”.

মিডিয়া লাইব্রেরী ডিজাইন

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

ওয়ার্ডপ্রেসের এই ভার্শনে মিডিয়া লাইব্রেরীতে যুক্ত হয়েছে দারুন গ্রিড লেয়াউট। এই গ্রিড লেআউট মিডিয়া লাইব্রেরীকে দারুন লুক দিয়েছে।

সহজ এম্বেডিং

আপনার সাইটে কোন ইউটিউব ভিডিও এম্বেড করতে চান? শুধুমাত্র ইউটিউবের লিঙ্কটা পেস্ট করুন, ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি এম্বেড করে দিবে। আর এই ভার্শনে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ারকিং সাইট টুইটারের জন্যও এই সুবিধা নিয়ে আসা হয়েছে। পোষ্টে কোন টুইটের লিঙ্ক পেস্ট করলে ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে পোষ্টটি এম্বেড করে দিবে।

সহজ Widgets ম্যানেজার

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

ওয়ার্ডপ্রেসের এই ভার্শনে Widgets প্যানেলে দারুন একটা ফিচার যুক্ত হয়েছে। Widgets ড্রাগ করে প্লেসমেন্ট করা অনেকের কাছে বিরক্তিকর। এখন থেকে আপনি ড্রাগ না করেই সাইডবারে Widgets যোগ করতে পারবেন।

এছাড়াও আরও অনেকগুলি ফিচার যুক্ত হয়েছে এই ভার্শনে। ব্যবহার করলে নিশ্চয় আপনার ভালো লাগবে এই ফিচারগুলি।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    ওয়ার্ডপ্রেস এর সব পোস্ট

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ৪ মিনিট

    কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের জন্য একটা মাল্টি-ইউজার এপ্লিকেশন বানাচ্ছিলাম। এপ্লিকেশনে সম্পুর্নভাবে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এভয়েড করা হয়েছে। যেহেতু…

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    ৩ মিনিট

    ওয়ার্ডপ্রেস প্রতি রিলিজেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। ডেভেলপাররাও প্রতিটা রিলিজের আগে এক্সাইটেড থাকে নতুন ফিচারগুলির জন্য। ওয়ার্ডপ্রেস ৫.০ নিয়ে…

    ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ২ মিনিট

    স্প্যাম কমেন্ট বন্ধ করার জন্য ইন্টারনেটে এবং ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অনেক প্লাগিন আছে। আপনি সেই প্লাগিনগুলি ব্যবহার করে সহজেই স্প্যাম কমেন্ট বন্ধ করতে…

    কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

    ট্যাগ