কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

কোনও প্লাগিন ছাড়াই ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট স্প্যাম বন্ধ করুন

স্প্যাম কমেন্ট বন্ধ করার জন্য ইন্টারনেটে এবং ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে অনেক প্লাগিন আছে। আপনি সেই প্লাগিনগুলি ব্যবহার করে সহজেই স্প্যাম কমেন্ট বন্ধ করতে পারবেন। কিন্তু আপনার যদি কোডিং সম্পর্কে সামান্য ধারনা থাকে, তাহলে সহজেই এই কাজটি করতে পারবেন কোনও প্লাগিন ইন্সটল করা ছাড়াই।

সাধারণত স্প্যামাররা কমেন্ট বট এর মাধ্যমে কোনও সাইটের কমেন্ট ফর্ম পূরণ করে কমেন্ট সাবমিট করে থাকে। সুতরাং আমাদের এমন কিছু একটা করতে হবে যা দেখে ওয়ার্ডপ্রেস বুঝবে যে কমেন্টটি কোনও মানুষ করে নি, কমেন্টটি করা হয়েছে কোনও বট বা সফটওয়্যার এর মাধ্যমে।

কমেন্ট বট আইডেন্টিফাই করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কমেন্ট ফর্মে ক্যাপচা ব্যবহার করা। কিন্তু অনেকেই তাদের সাইটে ক্যাপচা ব্যবহার করতে চান না। আপনিও যদি তাদের দলে হয়ে থাকেন, তাহলে এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন।

এই সিস্টেমটি অনেক সহজ সেই সাথে অনেক কাজের। আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবো। কমেন্ট বট যখন কোনও সাইটের ফর্ম পূরণ করে তখন সেখানে জাভাস্ক্রিপ্ট কাজ করে না। তাই জাভাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজেই বট কমেন্ট বা স্প্যাম কমেন্ট বন্ধ করা যায়।

প্রথম ধাপঃ

প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে কমেন্ট ফর্মে একটা লুকানো ইনপুট ফিল্ড যোগ করবো। যেটি শুধুমাত্র কোনও ব্রাউজার দিয়ে ঢুকলেই কাজ করবে (কাজ করবে বলতে লুকিয়ে থেকেই কাজ করবে)।

ইনপুট ফিল্ড যোগ করতে নিচের কোডটুকু আপনার থিমের জাভাস্ক্রিপ্ট ফাইলে যোগ করে দিন অথবা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ফুটারে যোগ করে দিন।

JavaScript
$( "#commentform" ).on('submit', function(e){
 $( this ).append( '<input type="hidden" name="is_human_comment" value="1">' );
});

ইনপুট ফিল্ড যোগ হয়ে যাবে। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট অথবা কোড সোর্স এ গিয়ে চেক করতে পারেন।

দ্বিতীয় ধাপঃ

এখন ইনপুট ফিল্ডের ডাটা চেক করার জন্য একটা ফাংশনটি ক্রিয়েট করবো। আপনার পছন্দের কোড এডিটরে থিমের রুট থেকে functions.php খুলুন। তারপর নিচের ফিলটারটি সেখানে যোগ করে দিন।

PHP
add_filter( 'preprocess_comment', 'verify_human_comment' );

function verify_human_comment( $commentdata ) {
 if ( ! isset( $_POST['is_human_comment'] ) )
 wp_die( __( 'You are a spammer!' ) );

 return $commentdata;
}

এই ফাংশনটি কোনও কমেন্ট ডাটাবেজে পোষ্ট করার আগে চেক করে দেখবে কমেন্ট ডাটা তে আমাদের তইরি করা লুকানো ফিল্ডটার ভেল্যু আছে কি না (এটার একটা ডিফল্ট ভেল্যু দেয়া আছে)। আর আগেই বলেছি এই ফিল্ডটা শুধুমাত্র ব্রাউজার দিয়ে কমেন্ট করলেই কাজ করবে। তাই কোনও বট বা সফটওয়্যার কমেন্ট পোষ্ট করার চেষ্টা করলে “You are a spammer!” এই মেসেজটি পাবে।

নোটঃ যদি কারো ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করা থাকে, তাহলে সে কমেন্ট করতে পারবে না।

আরও অনেক ভাবেই স্প্যামিং বন্ধ করা যায়, এটা একটা মেথড মাত্র। আশা করি সহজভাবেই বুঝাতে পেরেছি, কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানান।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    ওয়ার্ডপ্রেস এর সব পোস্ট

    PHP2Shell: PHP এর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর বাগ? কি হয়েছে আর এখন কি করবেন

    ৬ মিনিট

    প্রতি বছর কেউ না কেউ ঘোষণা দেয়, PHP ইজ ডেড। আর প্রতি বছর PHP এসে প্রমান করে দেয় যে সে মরে নাই। এবার যেভাবে প্রমান করলো, সেটা অবশ্য খুব একটা সুখের না। PHP…

    PHP2Shell: PHP এর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর বাগ? কি হয়েছে আর এখন কি করবেন

    হ্যাকাররা এখন এআই স্পিডে আসে, আপনার প্যাচ কি এখনো সাপ্তাহিক?

    ৮ মিনিট

    এআই এজেন্ট দিয়ে হ্যাক এখন ১০ ঘন্টার কম সময়ে শেষ হচ্ছে। ছোট টিম, ওয়ার্ডপ্রেস আর লারাভেল সাইটের জন্য একটা প্র্যাক্টিক্যাল সিকিউরিটি চেকলিস্ট।

    হ্যাকাররা এখন এআই স্পিডে আসে, আপনার প্যাচ কি এখনো সাপ্তাহিক?

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ৪ মিনিট

    কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের জন্য একটা মাল্টি-ইউজার এপ্লিকেশন বানাচ্ছিলাম। এপ্লিকেশনে সম্পুর্নভাবে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এভয়েড করা হয়েছে। যেহেতু…

    ওয়ার্ডপ্রেস কাস্টম AJAX লগিন / রেজিস্ট্রেশন ফর্ম

    ট্যাগ