কার থেকে কতো টাকা পান, মনে আছে? হিসাব টা এবার অ্যাপের হাতে ছেড়ে দিন

কার থেকে কতো টাকা পান, মনে আছে? হিসাব টা এবার অ্যাপের হাতে ছেড়ে দিন

কাকে কতো টাকা ধার দিলেন, কার কাছে কতো পাবেন, মনে রাখতে হবে না। আইফোনের ধার-দেনার অ্যাপ OweMate এর রিভিউ, আর অ্যাপ টা বানানোর গল্প।

একজন বড় ভাইকে কিছু টাকা ধার দিয়েছিলাম। কিছুদিন পরেই এটা ভুলে গেছি।

অনেক মাস পরে একদিন দেখি ব্যাংক একাউন্টে টাকা আসলো। কে পাঠালো, কেনো পাঠালো, কোন আইডিয়া নাই। ট্রেস করার কোন উপায়ও পাই নি। পুরো একটা দিন টেনশনে কাটলো। ভুল করে কেউ পাঠালো? ফেরত চাইবে? নাকি অন্য কোন ঝামেলা?

পরে যখন ফেসবুক খুললাম (যেটা আমি আজকাল খুব একটা খুলি না), দেখি ওই বড় ভাই মেসেজ দিয়ে রেখেছেন, টাকা টা উনিই পাঠিয়েছেন। সেই মুহূর্তে একসাথে স্বস্তি আর লজ্জা। স্বস্তি, কারন রহস্য শেষ। লজ্জা, কারন নিজের দেয়া টাকার কথাই আমার মনে ছিলো না।

এটা আমার সাথে একবার হয় নি। অনেক সময় কেউ এসে জিজ্ঞেস করে, "ভাই, আপনি কতো পাবেন যেন?" আর আমি বসে বসে ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশট খুজি। গ্যালারিতে হাজার হাজার ছবির মাঝে একটা স্ক্রিনশট খোজা, এটা খড়ের গাদায় সুই খোজার চেয়ে কম কিছু না।

সেখান থেকেই OweMate এর জন্ম। হ্যা, অ্যাপ টা আমি নিজেই বানিয়েছি, আমার কোম্পানি WHITE DIGIT LLC এর ব্যানারে রিলিজড। নিজের সমস্যার সমাধান করতে গিয়ে বুঝলাম, এই সমস্যা আসলে আমাদের সবার। আজকের ব্লগে দেখবো, দৈনন্দিন জীবনের কোন কোন ঝামেলা OweMate সলভ করে, আর কোথায় এখনো লিমিটেশন আছে।

শুরুতেই একটা কথা পরিস্কার করে দিই। OweMate শুধু আইফোন ইউজারদের জন্য। অ্যান্ড্রয়েড ভাইয়েরা, আপাতত সরি।

ধার-দেনার ছোট ছোট প্যারা

আমাদের দেশে ধার দেয়া-নেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। বন্ধুর ইমার্জেন্সি, কাজিনের বিয়ে, রুমমেটের বাজার, কলিগের লাঞ্চের বিল। কাগজে কেউ লিখে রাখে না, সব মাথায়। আর মাথা জিনিসটা খুব একটা ভরসার ডাটাবেজ না।

ধরুন এরকম কিছু সিচুয়েশন, মিলে যায় কিনা দেখুনঃ

  • বন্ধু ২ হাজার টাকা নিলো, পরে ৫০০ টাকা দিলো, তারপর আরো ১ হাজার নিলো। এখন মোট কতো পাবেন? মাথা চুলকান শুরু।
  • কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করলো কতো দিবে। আপনি বললেন "দাঁড়াও, দেখে বলছি", তারপর আধা ঘন্টা স্ক্রিনশট আর মেসেজ ঘাটাঘাটি।
  • আপনি নিজেই কারো কাছে টাকা পান, কিন্তু মনে নাই। সে দিলো না, আপনিও চাইলেন না। টাকা হাওয়া।
  • মনে আছে, কিন্তু চাইতে লজ্জা লাগছে। "দোস্ত, টাকাটা কবে দিবি?" বলার মতো অস্বস্তিকর বাক্য বাংলা ভাষায় খুব কমই আছে।
  • প্রবাসে থাকেন, কাউকে টাকায়, কাউকে ডলারে দিয়েছেন। হিসাব একদম খিচুরি।

এগুলাই সেই ছোট ছোট প্যারা, যেগুলা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু সবাই ভোগে।

OweMate কিভাবে সমাধান করে?

OweMate অ্যাপ, আইফোন আর অ্যাপল ওয়াচে

সহজ কথায় বললে, OweMate হলো ধার-দেনার একটা পার্সোনাল খাতা। কাকে কতো দিলেন, কার কাছে কতো নিলেন, কতো ফেরত আসলো, সব এক জায়গায়। প্রতিটা সমস্যার সাথে মিলিয়ে দেখিঃ

  • প্রতিজনের একটা ব্যালেন্সঃ কার কাছে কতো পাবেন, কাকে কতো দিবেন, হোম স্ক্রিনেই বড় থেকে ছোট করে সাজানো। কারো নামে টাপ করলে পুরো ইতিহাস। ফোনে কেউ জিজ্ঞেস করলে উত্তর ৩ সেকেন্ডে, স্ক্রিনশট খোজার দিন শেষ।
  • কিস্তিতে ফেরতঃ ধার ফেরত আসে ভেঙ্গে ভেঙ্গে, এটাই স্বাভাবিক। যতবার যতো আসে, লিখে রাখুন, বাকি কতো সেটা অ্যাপ নিজেই হিসাব করে দিবে।
  • সেটেলড হলে পরিস্কারঃ ব্যালেন্স শূন্য হলে অ্যাপ সেটা সেটেলড হিসেবে মার্ক করে দেয়, আর পুরনো হিসাব হিস্ট্রি তে চলে যায়। সামনে থাকে শুধু সেগুলা, যেগুলা এখনও সেটেল হয় নি।
  • একাধিক কারেন্সিঃ প্রবাসী আর ফ্রিল্যান্সারদের জন্য এটা বিশাল প্লাস পয়েন্ট। একই মানুষের সাথে টাকা, ডলার, যেকোন কারেন্সিতে হিসাব রাখা যায়। প্রতিটা কারেন্সি আলাদা থাকে, নিজে থেকে কনভার্ট করে গোলমাল পাকায় না।
  • এআই দিয়ে রিমাইন্ডারঃ চাইতে লজ্জা লাগলে এই ফিচার টা আপনার জন্য। Friendly, Urgent বা Formal, তিন টোনের একটা বেছে নিন, অ্যাপ আসল এমাউন্ট আর কিসের জন্য টাকা টা দিয়েছিলেন সেটা দিয়ে একটা ভদ্র মেসেজ লিখে দিবে। এডিট করে যেকোন অ্যাপ দিয়ে পাঠান। নিজে থেকে কোন ডেডলাইন বানিয়ে বসিয়ে দেয় না, এটাও খেয়াল করার মতো।
  • ফটো কার্ডঃ সরাসরি টেক্সট পাঠাতে অস্বস্তি? ব্যালেন্স টাকে সুন্দর একটা কার্ড বানিয়ে পাঠান, আপনার নাম সহ। পোস্টকার্ড, ওশান, মিডনাইট, নোট, মিনিমাল সহ ছয়টা স্টাইল আছে।
  • প্রাইভেট নোটঃ প্রতিজনের জন্য নিজের নোট রাখা যায়, যেটা কখনো রিমাইন্ডার, কার্ড বা স্টেটমেন্টে যাবে না। "বিয়ের পর দিবে বলেছে" টাইপের কথা এখানেই থাকুক।
  • পিডিএফ স্টেটমেন্টঃ কেউ হিসাব নিয়ে প্রশ্ন তুললে পুরো লিস্ট একটা পিডিএফ করে পাঠিয়ে দিন। তর্ক শেষ। এটা Pro ফিচার।
  • উইজেট, সিরি আর অ্যাপল ওয়াচঃ হোম স্ক্রিন, লক স্ক্রিন বা ঘড়ির ফেসে ব্যালেন্স দেখা যায়। বাজারে দাঁড়িয়ে সিরি কে বলেই এন্ট্রি দেয়া যায়।
  • অফলাইন আর iCloud সিঙ্কঃ নেট না থাকলেও এন্ট্রি দিন, পরে নিজে থেকেই সিঙ্ক হবে। আইফোন, আইপ্যাড আর ওয়াচ সব জায়গায় একই হিসাব।

আপনার হিসাব শুধু আপনার

টাকা-পয়সার হিসাব খুব পার্সোনাল জিনিস। কে আপনার কাছে কতো ধারে, এটা কোন কোম্পানির সার্ভারে যাওয়ার কোন দরকার নাই। তাই OweMate এভাবেই বানানোঃ

  • কোন একাউন্ট নাইঃ ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কিছুই লাগে না। ইন্সটল করেই শুরু।
  • ডাটা থাকে আপনার কাছেইঃ নাম, এমাউন্ট, নোট সব আপনার ডিভাইস আর আপনার নিজের iCloud এ। আমাদের কোন সার্ভার নাই যেখানে আপনার হিসাব যায়।
  • এআই চলে ফোনেইঃ রিমাইন্ডার লেখা হয় আইফোনের ভেতরে, কোন এআই সার্ভিসে আপনার ডাটা পাঠানো হয় না।

কাদের জন্য?

আগেই বলেছি, OweMate শুধু আইফোন ইউজারদের জন্য, সাথে আইপ্যাড আর অ্যাপল ওয়াচ। iOS 26 বা তার পরের ভার্সন লাগবে। আইফোন হাতে থাকলে এই মানুষগুলার কাজে সবচেয়ে বেশী লাগবেঃ

  • যারা বন্ধু, কাজিন, আত্মীয়দের মাঝে মাঝেই টাকা ধার দেন
  • রুমমেট, মেসে থাকেন, বাজারের টাকা একজন আরেকজনের উপর পরে
  • প্রবাসী, যাদের হিসাব একাধিক কারেন্সিতে
  • ফ্রিল্যান্সার আর ছোট ব্যবসায়ী, যাদের কাছে পরিচিতরা টাকা পায়
  • আর আমার মতো ভুলোমনা মানুষ, যারা দিয়ে ভুলে যায়

ফ্রি নাকি টাকা লাগবে?

OweMate ফ্রি, এড সহ। ফ্রি ভার্সনেই আনলিমিটেড মানুষ, ট্রানজেকশন আর কারেন্সি, উইজেট, iCloud সিঙ্ক, এআই রিমাইন্ডার আর ফটো কার্ড সব আছে। রিমাইন্ডার আর কার্ড বানাতে শুধু একটু অপেক্ষা করতে হয়।

আর যারা এড চান না, তাদের জন্য OweMate Pro। একবার কিনলেই শেষ, কোন সাবস্ক্রিপশন নাই। সাবস্ক্রিপশনের যুগে এটা আমার কাছে বেশ গুরুত্বপুর্ন ছিলো। Pro তে এড থাকে না, পিডিএফ স্টেটমেন্ট পাবেন, রিমাইন্ডার আসে সাথে সাথে, আর ওয়াচ থেকেই এন্ট্রি, সেটেল আর রিমাইন্ড করা যায়।

কিছু লিমিটেশন

নিজের অ্যাপ বলে শুধু ভালো দিক বলবো, এটা ঠিক হবে না। সো, কিছু জিনিস জেনে রাখুনঃ

  • অ্যান্ড্রয়েড নাইঃ এখন পর্যন্ত শুধু অ্যাপল ডিভাইসে।
  • নতুন iOS লাগবেঃ iOS 26 এর নিচে চলবে না।
  • এআই সব আইফোনে নাঃ এআই রিমাইন্ডারের জন্য Apple Intelligence অন থাকা আইফোন লাগবে। বাকিরা পাবেন রেডিমেড মেসেজ, সেই তিন টোনেই।
  • বিল স্প্লিটিং অ্যাপ নাঃ ট্যুরে দশজনের খরচ ভাগ করার জন্য এটা বানানো হয় নি। এটা মানুষে মানুষে ধারের হিসাব।
  • কারেন্সি কনভার্ট করে নাঃ এটা ইচ্ছা করেই, কিন্তু কেউ সব এক কারেন্সিতে দেখতে চাইলে সেই অপশন নাই।

উপসংহারঃ

ধার দেয়া খারাপ কিছু না, বরং মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু হিসাব গোলমাল হলেই ভুল বোঝাবুঝি শুরু হয়, আর টাকার সাথে সম্পর্কও যায়। আমি নিজে একটা পুরো দিন টেনশনে কাটিয়েছি শুধু একটা ট্রান্সফারের সোর্স খুজতে গিয়ে।

আপনার হাতে আইফোন থাকলে, অ্যাপ স্টোরে OweMate লিখে সার্চ দিলেই পাবেন। ফ্রি তে শুরু করুন, কাজে লাগলে রাখবেন।

মাথা হিসাব রাখার জন্য বানানো হয় নি। হিসাব টা এবার অ্যাপের হাতে ছেড়ে দিন।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    রিভিউ এর সব পোস্ট

    হ্যান্ডস অন রিভিউ – রাজশাহীর আম ডট কম

    ১ মিনিট

    সকাল বেলায় ফোন, করতোয়া উল্লাপাড়া ব্রাঞ্চ থেকে। বলছে, সোলায়মান ভাই, আপনার আম এসেছে। আমিতো লাফিয়ে উঠলাম, তাড়াতাড়ি গোসল করে, হাল্কা কিছু মুখে দিয়েই দৌর…

    হ্যান্ডস অন রিভিউ – রাজশাহীর আম ডট কম

    ট্যাগ