
এআই কোড লিখছে, আপনি কফি খেতে গেলেন, এসে দেখেন ম্যাক ঘুমিয়ে পরেছে?
এআই এজেন্ট কাজ করছে আর ম্যাক ঘুমিয়ে পরছে? ভাইব কোডারদের জন্য ম্যাকের মেনু বার অ্যাপ Staylit, এক ক্লিকে ম্যাক জাগিয়ে রাখুন।
আ কমন সিনারিও। ক্লড কোড কে একটা বড় কাজ দিলেন, পুরো একটা ফিচার বানাবে, টেস্ট লিখবে, বাগ ফিক্স করবে। এজেন্ট কাজ শুরু করলো, আপনি ভাবলেন এই ফাঁকে একটা কফি খেয়ে আসি।
আধা ঘন্টা পরে ফিরে এসে দেখেন স্ক্রিন কালো। ম্যাক ঘুমিয়ে পরেছে। আর এজেন্ট? সে অর্ধেক কাজ করে সেখানেই থেমে আছে। কফি টা আপনি খেয়েছেন, কিন্তু ম্যাক খায় নি।
আমি নিজেও এখন প্রতিদিন এআই এজেন্ট দিয়ে কাজ করি। আর এই ছোট্ট ঝামেলাটা দূর করতেই বানিয়েছি Staylit, ম্যাকের জন্য একটা ছোট্ট মেনু বার অ্যাপ। আমার কোম্পানি WHITE DIGIT LLC এর ব্যানারে রিলিজড। আজকের ব্লগে দেখবো, ভাইব কোডারদের এই সমস্যা টা কি, আর Staylit কিভাবে এটা সলভ করে।
শুরুতেই একটা কথা। Staylit শুধু ম্যাক ইউজারদের জন্য, macOS 14.6 বা তার পরের ভার্সনে চলে। উইন্ডোজ আর লিনাক্স ভাইয়েরা, আপাতত সরি।
ভাইব কোডিং আর ম্যাকের ঘুমঃ
আগে কোড লিখতাম আমরা নিজেরা, কিবোর্ডে আঙ্গুল চলতো, ম্যাক ঘুমানোর সুযোগই পেতো না। এখন সিন উল্টা। আমরা কাজ বুঝিয়ে দিই, এআই এজেন্ট বাকি টা করে। কখনো ১০ মিনিট, কখনো এক ঘন্টা, কখনো সারা রাত।
সমস্যা হলো, ম্যাক এটা বোঝে না। কিবোর্ড মাউস নড়ছে না দেখলেই সে ধরে নেয় আপনি চলে গেছেন, এবার ঘুমানো যায়। আর ঘুমিয়ে পরলে যা যা হয়ঃ
- এজেন্ট অর্ধেক কাজ করে থেমে যায়, কোডবেজ আধা-খাওয়া অবস্থায় পরে থাকে।
- লম্বা বিল্ড, টেস্ট স্যুট বা মডেল ডাউনলোড মাঝপথে আটকে যায়।
- লোকাল সার্ভার বন্ধ, ফোন থেকে টেস্ট করতে গিয়ে দেখেন কিছুই লোড হচ্ছে না।
- সবচেয়ে কস্টের টা, আপনার সময় আর এআই এর টোকেন, দুইটাই হুদাই নস্ট।
ভাইব কোডিং এর সবচেয়ে বিরক্তিকর বাগ টা কোডে থাকে না, থাকে ম্যাকের ঘুমে।
Staylit কি?
সহজ কথায় বললে, Staylit হলো আপনার ম্যাকের জন্য এক কাপ কফি। মেনু বারে একটা ছোট্ট কাপ আইকন থাকে। এক ক্লিক করলে ম্যাক আর ঘুমাবে না, আরেক ক্লিকে আবার নরমাল। দ্যাটস ইট।
ক্লড কোড, কারসর, কোডেক্স, যে এজেন্টই ইউজ করুন, লম্বা কাজ দেয়ার আগে কাপ টায় একটা ক্লিক। তারপর নিশ্চিন্তে কফি খেতে যান, নামাজ পরতে যান, ঘুমাতে যান। এজেন্ট তার কাজ করতে থাকবে।
ভাইব কোডারদের কাজের ফিচারঃ
- টাইমার সহঃ ৫ মিনিট থেকে ৮ ঘন্টা, অথবা যতক্ষণ না বন্ধ করছেন। কতক্ষণ বাকি, সেটা মেনু বারেই কাউন্টডাউন দেখায়। এজেন্ট কে এক ঘন্টার কাজ দিলেন? ১ ঘন্টা সেট করে দিন, কাজ শেষে ম্যাক নিজেই আবার ঘুমাতে পারবে।
- নিজের মতো ডিউরেশনঃ ২৫ মিনিট বা ৯০ মিনিটের মতো নিজের টাইম যোগ করা যায়। লাস্ট টাইম কোনটা নিয়েছিলেন, Staylit সেটা মনে রাখে।
- স্ক্রিন অফ, কাজ অনঃ সেটিংস এ একটা অপশন আছে, স্ক্রিন ঘুমাবে কিন্তু ম্যাক কাজ করতে থাকবে। রাতে এজেন্ট চালিয়ে ঘুমাতে গেলে এটা অন করে দিন, ঘরে আলো জ্বলবে না।
- ব্যাটারির খেয়াল রাখেঃ ব্যাটারি একটা লেভেলের নিচে গেলে, বা Low Power Mode অন হলে, Staylit নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মানে, এজেন্ট চালাতে গিয়ে ম্যাকবুক শূন্য পারসেন্টে নামবে না।
- অটোমেশনঃ এটা ডেভেলপারদের জন্য আমার প্রিয় ফিচার।
staylit://লিংক দিয়ে Shortcuts, স্ক্রিপ্ট, রেইকাস্ট বা আলফ্রেড থেকে Staylit অন, অফ বা টগল করা যায়, চাইলে সময় সহ। নিজের স্ক্রিপ্টে এজেন্ট চালুর আগে Staylit অন, কাজ শেষে অফ, পুরো জিনিস টা অটোমেটিক। - লগিনেই চালুঃ ম্যাক অন হলে Staylit নিজে থেকে চালু হতে পারে, চাইলে চালু হয়েই অ্যাক্টিভ হয়ে যাবে।
- নোটিফিকেশনঃ অন বা অফ হলে, কেনো হলো সেটা সহ জানিয়ে দিবে। যেমন, ব্যাটারি ২০% এর নিচে নামার জন্য বন্ধ হয়েছে।
টার্মিনালে caffeinate দিলেই তো হয়?
এখন বলতে পারেন, ভাই, ম্যাকে তো অলরেডি caffeinate কমান্ড আছে, আলাদা অ্যাপ কেনো? হ্যা, আছে, আর কাজও করে।
caffeinate -iকিন্তু এটা মনে রাখতে হয়, একটা টার্মিনাল ট্যাব খোলা রাখতে হয়, আর কোনটা চলছে কোনটা বন্ধ, এক নজরে বোঝা যায় না। ব্যাটারি কমে গেলে নিজে থেকে থামবে না। Staylit এই জিনিস টাই করে, শুধু মেনু বারে এক ক্লিকে, চোখের সামনে কাউন্টডাউন সহ, আর ব্যাটারির পাহারা সহ।
কোন ডাটা নেয় না
Staylit কোন একাউন্ট চায় না, কোন এনালিটিক্স নাই, এমনকি ইন্টারনেটেও কানেক্ট করে না। সেটিংস সব আপনার ম্যাকেই থাকে। একটা কাপ আইকনের আপনার ডাটা দিয়ে কি কাজ, তো নাকি?
কাদের জন্য?
আগেই বলেছি, শুধু ম্যাক ইউজারদের জন্য। ম্যাক হাতে থাকলে এই মানুষগুলার কাজে সবচেয়ে বেশী লাগবেঃ
- যারা ক্লড কোড, কারসর বা কোডেক্স দিয়ে লম্বা কাজ চালান
- যাদের বিল্ড, টেস্ট বা বড় ডাউনলোড ঘন্টার পর ঘন্টা চলে
- যারা লোকাল সার্ভার চালিয়ে ফোন বা অন্য ডিভাইস থেকে টেস্ট করেন
- প্রেজেন্টেশন বা লম্বা কলের মাঝে যাদের স্ক্রিন হুট করে অফ হয়ে যায়
কিছু লিমিটেশনঃ
নিজের অ্যাপ বলে শুধু ভালো দিক বলবো না। কয়েকটা জিনিস জেনে রাখুনঃ
- লিড বন্ধ করলে ঘুমাবেইঃ Staylit আইডল স্লিপ আটকায়, মানে আপনি সরে গেলে যে ঘুম আসে সেটা। ম্যাকবুকের লিড বন্ধ করলে ম্যাক নরমালভাবেই ঘুমাবে। এজেন্ট চালিয়ে লিড নামিয়ে ফেলবেন না।
- ব্যাটারি খরচ হবেঃ Staylit নিজে খুব কম এনার্জি খায়, কিন্তু জেগে থাকা ম্যাক তো ব্যাটারি খাবেই। লম্বা কাজে চার্জার লাগিয়ে রাখা ভালো।
- শুধু ম্যাকঃ উইন্ডোজ বা লিনাক্স ভার্সন নাই, macOS 14.6 এর নিচেও চলবে না।
উপসংহারঃ
এআই এজেন্ট যতো স্মার্টই হোক, ম্যাক ঘুমিয়ে পরলে সে কিছুই করতে পারবে না। আর এই ছোট্ট জিনিস টার জন্য আপনার ঘন্টার পর ঘন্টা আর এআই এর টোকেন নস্ট হওয়ার কোন মানে হয় না।
ম্যাক থাকলে ম্যাক অ্যাপ স্টোরে Staylit লিখে সার্চ দিলেই পাবেন।
এজেন্ট কাজ করুক, আপনি কফি খান, আর ম্যাক কেও এক কাপ খাইয়ে দিন।


এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!