হ্যান্ডস অন রিভিউ – রাজশাহীর আম ডট কম

হ্যান্ডস অন রিভিউ – রাজশাহীর আম ডট কম

সকাল বেলায় ফোন, করতোয়া উল্লাপাড়া ব্রাঞ্চ থেকে। বলছে, সোলায়মান ভাই, আপনার আম এসেছে। আমিতো লাফিয়ে উঠলাম, তাড়াতাড়ি গোসল করে, হাল্কা কিছু মুখে দিয়েই দৌর।

রাজশাহীর আমভয়ে ছিলাম, এই গরমের মধ্যে আম না জানি কেমন অবস্থায় এসে হাতে পৌছায়। যাই হোক, বাসায় এসে প্যাকেট খোলার পর আক্কেল-গুরুম। আমকে যে, এতো যত্ন করে প্যাকিং করা যায় জানতামই না। শক্ত প্লাস্টিকের বক্সে ধানের খড় ও কাগজ সহকারে এতো সুন্দর করে বাধা ছিল যে, আমের কোন ক্ষতি হওয়া ইম্পসিবল।

আরেকটা কথা থেকে যায় যে, এই গরমে আম আসতে আসতে বেশি পেকে নষ্ট হয়ে যাবে না তো? আমিও এই ভয়ই করছিলাম। কিন্তু এমন ভুল রাজশাহীর আম টিম করেন নি। তারা এমন অবস্থার আম পাঠিয়েছেন যে, আগামীকাল আম গুলি সম্পূর্ণ পাকবে। সুতরাং, এইটাও একটা প্লাস পয়েন্ট রাজশাহীর আমের জন্য।

আম খাওয়ার পর আমি এতটাই মজা পেয়েছি যে, মনে হচ্ছিল তখনই আবার আরও আমের অর্ডার দেই।

আর আমের স্বাদের কথা তো বলাই যাবে না। সম্পূর্ণ ক্যামিকেলমুক্ত আর স্বাদে অতুলনীয়। আসল আমের মজা গ্রাম থেকে চলে আসার পর এবারই প্রথম পেলাম। ধন্যবাদ, রাজশাহীর আম ডট কম।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন

    এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!

    আরও পড়ুন

    রিভিউ এর সব পোস্ট

    এআই কোড লিখছে, আপনি কফি খেতে গেলেন, এসে দেখেন ম্যাক ঘুমিয়ে পরেছে?

    ৫ মিনিট

    এআই এজেন্ট কাজ করছে আর ম্যাক ঘুমিয়ে পরছে? ভাইব কোডারদের জন্য ম্যাকের মেনু বার অ্যাপ Staylit, এক ক্লিকে ম্যাক জাগিয়ে রাখুন।

    এআই কোড লিখছে, আপনি কফি খেতে গেলেন, এসে দেখেন ম্যাক ঘুমিয়ে পরেছে?

    কার থেকে কতো টাকা পান, মনে আছে? হিসাব টা এবার অ্যাপের হাতে ছেড়ে দিন

    ৬ মিনিট

    কাকে কতো টাকা ধার দিলেন, কার কাছে কতো পাবেন, মনে রাখতে হবে না। আইফোনের ধার-দেনার অ্যাপ OweMate এর রিভিউ, আর অ্যাপ টা বানানোর গল্প।

    কার থেকে কতো টাকা পান, মনে আছে? হিসাব টা এবার অ্যাপের হাতে ছেড়ে দিন

    ট্যাগ