
জাভাস্ক্রিপ্ট কি? ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের ভূমিকা কি?
শুরু করছি একটা প্রশ্ন দিয়ে, জাভাস্ক্রিপ্ট কি? আমরা জানি জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এবং এটি ওয়েব ডেভেলপমেন্ট এ দরকার হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে এটি আসলে কিভাবে কাজ করে বা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের ভূমিকা কি? চলুন প্রথমেই দেখে নেওয়া যাক উইকিপিডিয়া কি বলছে?
এটা ডেফিনেটলি একটি টেকনিক্যাল ডেফিনেশন। জাভাস্ক্রিপ্ট কি এটা বুঝতে চাইলে আমাদের চলে যেতে হবে এটির ইনভাইরনমেন্ট অর্থাৎ ব্রাউজারে।

কন্টেন্ট, সুন্দর ডিজাইন, ইন্টার্যাক্টিভ এলিমেন্টস, ইত্যাদি সম্বলিত একটি মডার্ন ওয়েবসাইট তিনটি কোড লেয়ারের মাধ্যমে তৈরি হয়। যেগুলি হল,
- HTML Document
- CSS Rules
- JavaScript
১. HTML Document: প্রথম লেয়ার হল HTML Document, এই লেয়ারে ওয়েবসাইটের কন্টেন্ট মার্কআপ ল্যাংগুয়েজে সাজানো থাকে যাতে ওয়েব ব্রাউজার খুব সহজেই সেটা প্রসেস করতে পারে। আপনি যখন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, আপনি আসলে এই ডকুমেন্টটিই এক্কেস করছেন। HTML Document ছাড়া ওয়েবসাইট এর কোন অস্তিত্ব নেই।
২. CSS Rules: দ্বিতীয় লেয়ার হল কালেকশন অব CSS Rules, এই লেয়ারে ব্রাউজারের জন্য CSS কোড এর মাধ্যমে নির্দেশনা থাকে কিভাবে HTML মার্কআপ প্রদর্শিত হবে। ওয়েবসাইটের প্রেজেন্টেশন HTML এবং CSS এই দুইটি লেয়ারের সম্বলিত রূপ।
৩. JavaScript: তৃতীয় লেয়ার হল জাভাস্ক্রিপ্ট, যেটা আমাদের মুল আলোচ্য বিষয়। এটিকে ওয়েবসাইটের ইন্টার্যাক্টিভ লেয়ার বলা হয়। জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যা ব্রাউজারে রান হয় এবং HTML মার্কআপ ও CSS রুলস এর সাথে ইন্ট্যারক্ট করে। এটি HTML কে ইচ্ছেমত পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে।
আপনি যখন ওয়েব ব্রাউজারে কোন ওয়েবসাইটের এড্রেস এন্টার দেন, তখন ব্রাউজার ওয়েবসাইটটির HTML ডকুমেন্ট ডাউনলোড করে করে এবং ইনডেক্স করে। তার HTML ডকুমেন্ট এ যেই CSS এবং JavaScript ফাইলের রেফারেন্স দেয়া আছে সেগুলি ডাউনলোড করে। ডাউনলোড করার পর প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলি রান করে। জাভাস্ক্রিপ্ট ফাইলগুলি রান করার ফলে HTML ডকুমেন্ট বেশকিছু পরিবর্তন আসে। তারপর HTML ডকুমেন্টটিকে সুন্দর করে সাজানোর জন্য, ব্রাউজার CSS রুলগুলি এপ্লাই করে।
এই প্রসেসটি শেষ হবার পরও ব্যাকগ্রাউন্ডে জাভাস্ক্রিপ্ট রানিং থাকে। কারণ ভিজিটরের বিভিন্ন একশনে জাভাস্ক্রিপ্টকে উপস্থিত থাকতে হবে। উদাহরণ সরূপ বলা যায়, ধরুন কোন ওয়েবসাইটে একটি বাটনে ক্লিক করলে ব্রাউজার আপনাকে একটি এলারট মেসেজ দেখাল। এই এলারট ম্যাসেজটি তৈরি হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যদি জাভাস্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডে রানিং না থাকতো তাহলে এই ক্লিক একশনে এলারট ম্যাসেজটি দেখাতে পারতো না। এই জন্যই জাভাস্ক্রিপ্টকে ইন্টার্যাক্টিভ লেয়ার বলা হয়।
সুতরাং, সহজ কথায় জাভাস্ক্রিপ্ট হল একটি স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যা দিয়ে আপনি ছোট ছোট প্রোগ্রাম লেখতে পারবেন এবং সেটি ব্রাউজারে রান করে HTML ও CSS ডকুমেন্ট এ পরিবর্তন আনে।



এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!